রিহ্যাব হাউজিং ফেয়ার নিউইয়র্কে শুরু হচ্ছেনিউইয়র্কে আগামী ৬ অক্টোবর থেকে তিনদিনব্যাপী শুরু হচ্ছে 'রিহ্যাব হাউজিং ফেয়ার, নিউইয়র্ক-২০১২'। মেলা চলবে প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। সাউন্ড ভিউ ব্রডকাস্টিং (এনটিভি বিল্ডিং), ৩৬-০১, ৩৭ এভিনিউ লং আইল্যান্ড সিটি (অ্যাস্টরিয়া), নিউইয়র্ক-১১১০১, ইউএসএ-তে ৬ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১টায় মেলা উদ্বোধন করা হবে। মেলায় অংশগ্রহণকারী রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বসুধা বিল্ডার্স লিমিটেডের স্টল নং-৩১। বসুধার স্টলে থাকছে বুকিং এ বিশাল ডিসকাউন্টসহ বিশেষ উপহারসামগ্রী।
মেলা উপলক্ষে বসুধা বিল্ডার্সের প্রতিনিধিরা এখন নিউইয়র্কে অবস্থান করছেন। প্রবাসী ক্রেতারা সরাসরি মফিজুল ইসলাম ০০১২১৫৬৯২২২৮৫ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বসুধা বিল্ডার্স বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে আসছে এই মেলায়। যেমন_ ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন সোনারগাঁওয়ে বসুধা সিটি, কুয়াকাটায় সাগর পাড়ে পরিকল্পিত নগরী বসুধা আইল্যান্ড, চট্টগ্রামের মার্কেট ভবনগুলো যেমন- স্টেশন রোডে অবস্থিত বসুধা সিটি সেন্টার, বহদ্দারহাটে বসুধা প্লাজা, পাহাড়তলীতে বসুধা আমাজন এবং চট্টগ্রামের অ্যাপার্টমেন্টগুলো যেমন-খুলশীতে বসুধা বস্নুজ, পূর্ব নাসিরাবাদে বসুধা পানকৌড়ি, বসুধা স্প্রিং, ডিসি হিলে বসুধা ওরিয়ানা ও নালাপাড়ায় বসুধা লিলিয়া।
মেলায় প্রায় অর্ধশত রিয়েল এস্টেট কোম্পানি অংশগ্রহণ করছে। এছাড়া থাকছে তথ্য কেন্দ্র, বিজ্ঞাপন প্রচার কেন্দ্র এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষ। মেলায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে নানা রকম বর্ণিল আয়োজন। শিশুদের জন্য থাকছে বিভিন্ন উপহারসামগ্রী । বিজ্ঞপ্তি।