বাংলাদেশের ইউরোপ সফরদুই ধাপ এগোলো টাইগাররাক্রীড়া প্রতিবেদক
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট অর্থাৎ টি২০ র্যাংকিংয়ে একদিনের ব্যবধানে আরো দুই ধাপ এগিয়েছে মুশফিকবাহিনী। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ মূল্যায়নে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছিল টাইগাররা। আর পরের দিন শনিবার আইরিশদের ধবলধোলাই দিয়ে চতুর্থ স্থান পেয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি একটি অনন্য অর্জন।
কারণ ৯টি টি২০ ম্যাচে টাইগারদের পয়েন্ট ৬৬৫। যাতে করে রেটিং বেড়ে হয়েছে ১১১। তবে আইসিসি টি২০ র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ২৩ ম্যাচে ১৯৫৪, রেটিং ১৩০। আর দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০ ম্যাচে ১৪৬৮ পয়েন্ট, এবং রেটিং ১২২। আর ২০ ম্যাচে ১২৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শ্রীলংকা। তাদের বর্তমান রেটিং ১১৫।
এদিকে আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে নাটকীয় জয়ের পর পাকিস্তান (১০৮) এবং অস্ট্রেলিয়াকে (১০৭) র্যাংকিংয়ে পেছনে ফেলেছে বাংলাদেশ (১১১)। তাদের সামনে এখন কেবল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা। তবে শুক্রবার দ্বিতীয় টি২০ ম্যাচে জয় পাওয়ার পর প্রথমবারের মতো র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে র্যাংকিংয়ে স্থান পেতে হলে ২০০৯ সালের ১ অগাস্ট থেকে অন্তত ৮টি ম্যাচ খেলার শর্ত ছিল। তাই গত শুক্রবার সেই শর্ত পূরণের পর ষষ্ঠ স্থানে উঠে আসে মুশফিকুর রহিমের দল। এ সময় নিউজিল্যান্ড (১০৫), ভারত (১০৩), ওয়েস্ট ইন্ডিজ (১০৩) ও আয়ারল্যান্ডকেও (৮৩) পেছনে ফেলে টাইগাররা।
বিশেষ করে শেষ ৫টি টি২০ ম্যাচে এটি মুশফিকবাহিনীর চতুর্থ জয়। কারণ গত বছরের ১১ অক্টোবর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চার বছরেরও বেশি সময়ের জয় খরা কাটায় বাংলাদেশ। তবে এর পর পাকিস্তানের কাছে হারলেও আয়ারল্যান্ডে জিতেছে ৩টি টি২০ সিরিজের সব কটিতেই। তাইতো দেশ ছাড়ার আগে টি২০ র্যাংকিংয়ের ব্যাপারে বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম বলেছিলেন, 'আমরা টি২০ বেশি ম্যাচ খেলি না বলেই এই ফরম্যাটে ভালো করতে পারি না। এমনকি আমরা এতো কম ম্যাচ খেলি, যে আফগানিস্তানেরও র্যাংকিং আছে অথচ আমাদের টি২০র কোনো র্যাংকিং নেই।'
এদিকে ইউরোপ সফরে সবকটি টি২০ ম্যাচ জিতে র্যাংকিংয়ে উপরের দিকেই থাকতে চেয়েছিলেন মুশফিক। তাই আয়ারল্যান্ডকে হারিয়েই সেই লক্ষ্য পূরণ হয়েছে তার। এখনো নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে টাইগারদের একটি করে ম্যাচ অবশিষ্ট রয়েছে। আর বাংলাদেশের কাছে হারের পর র্যাংকিংয়ে আফগানিস্তানের (৮৩) পেছনে ১১ নাম্বারে রয়েছে আয়ারল্যান্ড। টি২০ ক্রিকেটের চার নাম্বারে থাকলেও রেটিং পয়েন্ট শূন্য নিয়ে টেস্ট র্যাংকিংয়ে নয় নামা্বরে রয়েছে মুশফিকবাহিনী। আর ৬৭ পয়েন্ট নিয়ে ওয়ানডেতে নবম স্থানে রয়েছে বাংলাদেশ।