আলভেজের ইচ্ছা২০০৮ সালে সেভিয়া ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেজ। কাতালান ক্লাবটিতে যোগ দিয়ে নিজেকে আরো অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ফর্মের তুঙ্গে থাকা এ তারকা ফুটবলারকে দলে পেতে নামি-দামি অনেক ক্লাবই আগ্রহ প্রকাশ করছে। তবে ২৯ বছর বয়সী এ ব্রাজিলিয়ানের ইচ্ছা বার্সাতেই থেকে যাওয়া। এ বিষয়ে তিনি বলেন, 'বার্সেলোনার সঙ্গে ২০১৬ সাল পর্যন্ত আমার চুক্তি রয়েছে। তাই ক্লাবটির সঙ্গে পূর্ণ মেয়াদেই শেষ করতে চাই। এখানে থেকেই আমি বেশ সন্তুষ্ট। তবে আমাকে নিয়ে অনেক কথাই হচ্ছে যা সবই গুজব।'