মতামত :
¦
¦
ভারতের অন্ধ্রপ্রদেশে দাবদাহে ১৮ জনের মৃত্যুযাযাদি ডেস্ক ভারতের অন্ধ্রপ্রদেশে তীব্র দাবদাহে শনিবার পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনের প্রচ- গরমে রাজ্যের আদিলাবাদ, ওয়ারেঙ্গল, করিমনগর, পূর্ব গোদাবরী এবং কাদ্দাপা এলাকাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্যসূত্র : ইন্টারনেট
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রচ- গরমে শিশু ও বয়স্ক লোকদের বিশেষ যত্ন নিতে সচেতনতা সৃষ্টির জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া গরমে অসুস্থ হয়ে আসা রোগীদের অগ্রাধিকারভিত্তিকে সুচিকিৎসা দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এসব রোগীদের ডাব, তরমুজ ইত্যাদি ফলমূলসহ সহজপাচ্য খাবার সরবরাহ করতে বলা হয়েছে। রাজ্যের আবহাওয়া দপ্তর জানায়, অন্ধ্রপ্রদেশের গুন্টুর এবং করিমনগর জেলার তাপমাত্রা এখন ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে মহাভুবনগড়ে। এদিকে হায়দরাবাদ, আদিলাবাদসহ রাজ্যের সব জায়গায় তীব্র তাপ প্রবাহে মানুষ প্রায় গৃহবন্দি।
রাজ্যের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে, এই গরম হাওয়ার উৎপত্তি ভারতের রাজস্থান। আগামী ১৫ দিনে অন্ধ্র্রপ্রদেশের তাপমাত্রা আরো বাড়তে পারে বলেও জানা গেছে। তবে বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনোরকম নিম্নচাপ তৈরি হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
 
( লেখাটি পড়া হয়েছে ২৭ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin