মতামত :
¦
¦
মমতা ব্যানার্জি ঘুষ নিয়েছিলেন!যাযাদি ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গের রেল মন্ত্রণালয়ের সাম্প্রতিক দুর্নীতির মধ্যেই আবার পুরনো এক ঘুষ কেলেঙ্কারির কথা সামনে আনলেন এক পুলিশ কর্মকর্তা। আইপিএস অফিসার নজরুল ইসলাম ওই দুর্নীতির জন্য কার্যত দায়ী করেছেন ওই রাজ্যেরই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি রেলমন্ত্রী থাকাকালীন ওই ঘটনার কথা এখন আবারো লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন তিনি। তথ্যসূত্র : জি-নিউজ
নয়াদিলি্লতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে রেল মন্ত্রণালয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতেই এই চিঠিটি দেয়া হয়েছে বলে ১০ মে জানিয়েছেন পশ্চিমবঙ্গের এডিজি প্রভিশনিং ড. নজরুল ইসলাম। এর আগে রেলের প্রধান নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানিয়ে ২০১০ সালের ২২ মার্চ একটি চিঠি দিয়েছিল সিবিআই, যার তদন্ত করেছিলেন সেই সময়কার রেলমন্ত্রীর বিশেষ আস্থাভাজন নজরুল ইসলাম। আর সেই তদন্তকে কেন্দ্র করেই দুর্নীতির সূত্র মিলেছিল, যার উল্লেখ এবং বিস্তারিত বিবরণ রয়েছে ওই চিঠিতে। ড. নজরুল ইসলাম তার পাঠানো চিঠিতে লিখেছেন, 'আমি রেলমন্ত্রীর মতামত জানতে চেয়েছিলাম। সেই কারণে তার চেম্বারে গিয়ে অভিযোগগুলো দেখাই এবং তার মতামত জানতে চাই। রেলমন্ত্রী মমতা এরপর তাকে সাসপেন্ড করতে বলেন। আমি তদন্ত শুরু করলাম এবং নিয়মগুলো খতিয়ে দেখলাম।'
তদন্তে বেশকিছু তথ্য পাওয়া গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তা জানায়নি রেল মন্ত্রণালয়। সাসপেন্ড করা দূরের কথা বরং কোনো অনুমোদন ছাড়াই রেল মন্ত্রণালয় সেই অফিসারকে ছেড়ে দেয়। নজরুল ইসলাম লিখেছেন, 'খবর পেয়েছি, ওই অফিসারকে বাঁচাতেই এই ব্যবস্থা করা হয়েছিল, তবে তার জন্য মোটাঅঙ্কের টাকা নেয়া হয়েছিল।'
বিযয়টি সরাসরি তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাতে চেয়েছিলেন নজরুল ইসলাম। তিনি চিঠিতে উল্লেখ করেন, 'প্রথমদিকে আমি তার (মমতা) চেম্বারে সরাসরি চলে যেতাম। কিন্তু পরে সেই অনুমতি প্রত্যাহার করা হয়। কিছুদিন পর বুঝতে পারলাম, এটা রেলমন্ত্রীর সঙ্গে যেন আমার যোগাযোগ না থাকে সেজন্যই করা। এ ব্যাপারে রেলমন্ত্রীর অনুমোদনও থাকতে পারে।'
সবকিছু বুঝে আইপিএস নজরুল ইসলাম শেষ পর্যন্ত মারাত্মক অভিযোগ এনেছেন খোদ তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। রেলমন্ত্রী থাকাকালীন মমতা ও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ পেয়ে এবার নতুন করে তদন্ত শুরু হয়েছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin