রোববার, মে, ১৯, ২০১৩: জ্যৈষ্ঠ ৫, ১৪২০ বঙ্গাব্দ: ৮ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৬ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
কোটচাঁদপুরে বেপরোয়া বালু
উত্তোলন : হুমকির মুখে ব্রিজকোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ![]() ঝিনাইদহের কোটচাঁদপুরে চতুরপুর-দুর্বাকু-ু সড়কে ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন -যাযাদিঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এক ব্যবসায়ী নদী থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন করায় চতুরপুর-দুর্বাক-ু সড়ক ও ব্রিজ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।দুর্বাকু-ু গ্রামের রমজান আলী ব্রিজের নিচ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সাফদারপুর ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়। পরে চেয়ারম্যান বালু উত্তোলন বন্ধ করে দেন। কিন্তু কিছুদিন যেতেই তিনি আবারো বালু উত্তোলন শুরু করেন। তিনি ড্রেজার মেশিন দিয়ে প্রচুর পরিমাণ বালু উত্তোলন করে রাস্তার ওপর স্তূপাকারে সংরক্ষণ করছেন। সেখান থেকে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বালু বিক্রি করা হচ্ছে। রমজান আলী এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রশাসনও নীরব। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |