বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
নৌকা ডুবে গেছে : তরিকুলযাযাদি রিপোর্ট বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, পুলিশ জনগণের ওপর নির্যাতন চালিয়েছে বলেই আজ জনগণ সরকারকে ১০ নাম্বার বিপদ সঙ্কেত দেখিয়ে দিয়েছে।তিনি বলেন, 'অতিউৎসাহী পুলিশ আওয়ামী লীগের উপকার করতে গিয়ে বিপদে ফেলেছে। পুলিশ জনগণকে নির্যাতন না করলে চার সিটিতে এমন ভোট বিপ্লব ঘটত না। নৌকা ডুবে গেছে, ধানের শীষ ভেসে উঠেছে।' মঙ্গলবার সন্ধ্যায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবসহ ৪২ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা বিএনপি। তরিকুল ইসলাম বলেন, 'দমন-পীড়নের জন্যই বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। পুলিশের কেউ কারো কথা শুনছে না। সবাই আওয়ামী লীগের কর্মী হয়ে গেছে। আর সারাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে।' জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তরিকুল ইসলামের সহধর্মিণী জেলা বিএনপির সদস্য অধ্যাপিকা নার্গিস বেগম, তরিকুলপুত্র জেলা বিএনপির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, গোলাম রেজা দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপি সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধোনি, বিএনপি নেতা বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বাঘারপাড়া পৌর বিএনপি সভাপতি আবদুল হাই মনা প্রমুখ। সমাবেশ শেষ একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |