শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
নারী-পুরুষ একসঙ্গে হজ
করতে পারলে কাজও
করতে পারবে : তথ্যমন্ত্রীযাযাদি রিপোর্ট নারী-পুরুষকে এক হয়ে দেশ গড়তে হবে আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নারী-পুরুষ একসঙ্গে হজ এবং মন্দিরে যেতে পারলে একসঙ্গে কাজও করতে পারবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) আয়োজিত 'মোটিভেশনাল ওয়ার্কশপ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দেশে এখন দারিদ্র্যতা থেকে উচ্ছেদ, প্রকৃতির অভিশাপ থেকে বাঁচা, জঙ্গিবাদ থেকে গণতন্ত্র উদ্ধার এবং লিঙ্গ বৈষম্য থেকে সমাজকে উদ্ধার- এই ৪ ধরনের যুদ্ধ চলছে। হাসানুল হক ইনু প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, 'স্বপ্নহীন জীবন থেকে স্বপ্নমাখা জীবন শুরু হলো। প্রশিক্ষণ শেষে তোমাদের প্রাণ গ্রুপ চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ। এখন থেকে তোমরা আর পিছিয়ে পড়া কেউ নও। তোমরা এখন এগিয়ে যাবে সামনের দিকে।' বিটাকের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব মো. আবদুল মতিন এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ইফফাত আরা নার্গিস। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |