মতামত :
¦
¦
দেশের ৬৮ শতাংশ তরুণ ধূমপায়ীযাযাদি রিপোর্ট ধূমপানবিরোধী নানা পদক্ষেপের কথা বলা হলেও কার্যক্ষেত্রে দেশে ধূমপায়ীর সংখ্যা বেড়েই চলছে। গত এক বছরে কিশোর ও তরুণ ধূমপায়ী বেড়েছে ১১ শতাংশ বেড়ে ৬৮ শতাংশে দাঁড়িয়েছে, এর আগের বছর যা ছিল ৫৭ শতাংশ।
জরিপে অংশ নেয়া ৬২ শতাংশের মতে, দেশে নারী ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। কিশোর ও তরুণ ধূমপায়ীর ৯৮ শতাংশই সিগারেট পান করে। অন্যদিকে, এই সময়ে দেশে মোট ধূমপায়ী বেড়েছে ৭ শতাংশ। এর ফলে ৪১ শতাংশ থেকে বেড়ে মোট ধূমপায়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ শতাংশে।
ধূমপানবিরোধী সংগঠন 'ক্যাম্পেইন ফর ক্লিন এয়ার' পরিচালিত বাংলাদেশে তামাকের প্রভাবসংক্রান্ত জরিপের রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
চলতি মে মাসের প্রথমার্ধে দৈবচয়ন (র‌্যানডম) পদ্ধতিতে ৫০০ জনের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকা, রংপুর এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় ক্লিন এয়ার উদ্যোগে জরিপটি পরিচালিত হয়।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জরিপ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইসির মহাসচিব অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আবদুস সবুর। সভাপতিত্ব করেন নাট্যকার ও সংগঠনটির আহ্বায়ক অরণ্য আনোয়ার।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, 'প্রকাশ্য ধূমপান আইন কার্যকর নেই। মূলত আইনের সীমাবদ্ধতার কারণেই তা কার্যকর করা যাচ্ছে না। জরিমানা কে নেবে, কে রিসিট দেবে- এরকম নানা সমস্যা রয়েছে। এই আইনের সংস্কার করতে হবে। আমি আপনাদের এই সুপারিশগুলো সংসদে নিয়ে যাব ও এর বাস্তবায়নের চেষ্টা করব।'
জরিপ প্রতিবেদন থেকে আরো জানা যায়, জরিপে অংশ নেয়া ৯৪ শতাংশের ধারণা, তরুণরা আগের চেয়ে বেশি ধূমপানের দিকে ঝুঁকছে। জরিপে অংশ নেয়া ৬৩ শতাংশের ধারণা, সিগারেটের সহজলভ্যতা এবং ১৯ শতাংশের ধারণা, বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে তারা ধূমপানে আসক্ত হয়ে পড়েছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin