বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
কাদের মোল্লার মামলায় আপিলের
শুনানি ফের রোববারযাযাদি রিপোর্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেয়া রায় নিয়ে করা আপিলের শুনানি অব্যাহত রয়েছে।বুধবার রাষ্ট্রপক্ষের আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তির জবাব দেয়া শেষ করেছেন আসামিপক্ষ। এরপর আসামিপক্ষ তাদের আপিলের বিষয়ে শুনানি শুরু করেন। ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক কাদের মোল্লার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগের বিষয়ে শুনানি করেন। গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল তাকে ৫টি অপরাধে দায়ী করে দুটিতে যাবজ্জীবন এবং তিনটিতে ১৫ বছর করে কারাদ-াদেশ দেন। সর্বোচ্চ শাস্তি ফাঁসির দ-াদেশ না দেয়ায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেয়ায় সাজা বাড়ানোর লক্ষ্যে এই রায়ের বিরুদ্ধে গত ৩ মার্চ আপিল করেন প্রসিকিউশন। আপিলে ওই ৫টি অভিযোগে দেয়া সাজা অপর্যাপ্ত দাবি করে এবং খালাসের আদেশ বাতিল চেয়ে সর্বোচ্চ দ- ফাঁসির আরজি জানানো হয়। আর ৪ মার্চ প্রমাণিত সব অভিযোগ থেকে খালাসের আবেদন জানিয়ে আপিল করেন আবদুল কাদের মোল্লা। ২৬ মে পর্যন্ত শুনানি মুলতবি করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে বুধবার আপিল মামলাটির (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বনাম আবদুল কাদের মোল্লা) শুনানির ১৭তম কার্যদিবসে কাদের মোল্লার পক্ষে ১১তম দিনের মতো এই শুনানি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |