শনিবার, মে, ১৮, ২০১৩: জ্যৈষ্ঠ ৪, ১৪২০ বঙ্গাব্দ: ৭ রজব সানী, ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
সুশাসনের অভাবে গার্মেন্ট খাতে দুর্ঘটনা'এ শিল্পে কাজ করছে প্রায় ৪০ লাখ শ্রমিক। এর ৬০-৭০ শতাংশই নারী'যাযাদি রিপোর্ট উদাসীনতা, লোভ ও সুশাসনের অভাবে দেশের গার্মেন্ট খাতে বারবার ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পাক্ষিক শ্রমিক আওয়াজ আয়োজিত 'সাভার ট্র্যাজেডি, পোশাকশিল্প খাত ও ভবিষ্যৎ করণীয়' শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এমএম আকাশ বলেন, 'সাভারের রানা প্লাজার মালিকের লোভের কারণে বিল্ডিং কোড না মেনে ১১ তলা করা হয়েছিল। সিমেন্ট ও রড ছিল ত্রুটিপূর্ণ। ভবন নির্মাণের সময় পোশাক কারখানা করার পরিকল্পনা সেখানে ছিল না। ফাটল দেখা সত্ত্বেও মালিকরা শ্রমিকদের কাজ করতে বাধ্য করে। এসব ভবন নির্মাণ কৌশল ও অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের রয়েছে চরম উদাসীনতা। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে, বাংলাদেশের প্রায় শতকরা ৯০ ভাগ বিল্ডিং কোনো না কোনোভাবে বিল্ডিং কোড মানছে না।' তিনি বলেন, '১২ হাজার ডলার বার্ষিক রপ্তানি দিয়ে যে পোশাকশিল্পের যাত্রা শুরু আজ তা বার্ষিক প্রায় ২০ বিলিয়ন ডলারে পেঁৗছেছে। এই শিল্পে কাজ করছে প্রায় ৪০ লাখ শ্রমিক। তার ৬০-৭০ শতাংশই নারী। মোট জিডিপিতে এই শিল্পের অবদান প্রায় পাঁচ শতাংশের সমান। সরকারের উচিত এই খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। না হলে এই খাত অচিরেই বিপর্যয়ের মুখে পড়বে।' বিল্ডিং কোড প্রণয়নকারী ড. ফিরোজ আহমেদ বলেন, 'আইন থাকলেও দেশে আইনের বাস্তবায়ন নেই। বিল্ডিং কোড থাকলেও তা মানছে না ভবন মালিকরা। কমার্শিয়াল, ইন্ডাসট্রিজ সব বিল্ডিংগুলো আলাদা ডিজাইনে তৈরি করা উচিত। কিন্তু দেশে কোনো গার্মেন্টই সৃষ্টিশীল ডিজাইনে তৈরি করা হয় না। গার্মেন্টের নামে গুদাম ঘর তৈরি করা হয়।' ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ শফিকুজ্জামান বলেন, 'ঘটনা ঘটলে আমরা এক্সাইটেড হয়ে পড়ি। কিন্তু আর একটা ঘটনা না ঘটলে আমরা নিশ্চুপ থাকি। পার্লামেন্টে ২৫০ জন সংসদের জন্য সরকার যে বিলাসিতা করে অথচ লাখ লাখ শ্রমিকের জন্য রয়েছে শুধু উদাসীনতা। সাভার ভবনধসে গণহত্যার অভিযোগ এনে রানার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়নি। তাকে বাঁচাতে কৌশল অবলম্বন করছে রাজনৈতিক কিছু ব্যক্তি।' কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিডিপির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, শ্রমিক আওয়াজের সম্পাদক জাফর আহমেদ, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, ট্রেড ইউনিয়ন নেতা ওয়াজেদুল ইসলাম প্রমুখ। Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: data_files/483/news_hit.xml:107: parser error : expected '>' in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: <news_hit_6733>>15</news_hit_67334> in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: ^ in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Fatal error: Call to undefined method stdClass::asXML() in /home/jjdin/public_html/news_hit_update.php on line 15 |