মতামত :
¦
¦
কর্মসৃজন প্রকল্পনগরকান্দায় নামমাত্র কাজ করে বরাদ্দ লোপাটনগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ও পুরাপাড়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে কম শ্রমিক দিয়ে নামমাত্র কাজ করে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বরাদ্দের সিংহভাগ টাকাই লুটপাট করেছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ২০১২-১৩ অর্থবছরে (দ্বিতীয় পর্যায়) ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ফুলসুতি ইউনিয়নে ৭ লাখ ৭০ হাজার টাকা ও পুরাপাড়া ইউনিয়নে ১২ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
শনিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, পুরাপাড়া ইউনিয়নের ৭টি প্রকল্পে ১৭২ শ্রমিক থাকার কথা থাকলেও অর্ধেকেরও কম শ্রমিক কাজ করছেন। ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা পোড়াভিটা থেকে খলিলের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের কাজে ৩৮ শ্রমিক থাকার কথা থাকলেও মাত্র ১০ জনকে কাজ করতে দেখা গেছে। শ্রমিক কম থাকার বিষয়ে জানতে চাইলে প্রকল্পের পিআইসি মোসলেম মেম্বার জানান, ৩৮ জনের মধ্যে ৭-৮ জন চেয়ারম্যানের নিজস্ব লোক হওয়ায় তারা কাজ করেন না। বাকিরা অন্যত্র কাজ করছেন। বলে এড়িয়ে যান। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ আফিসার এআরডিও নাসিরউদ্দিন মুঠোফোনে জানান, তিনি এ পর্যন্ত দুদিন কাজ পরিদর্শন করছেন। কাজ মোটামুটি হচ্ছে। অন্যদিকে ফুলসুতি ইউনিয়নেও একই অবস্থা বিরাজ করছে। রোবরার সরেজমিন গিয়ে দেখা গেছে, ৩টি প্রকল্পে ১১০ শ্রমিক থাকার কথা থাকলেও ৭৬ জন কাজ করছেন। এছাড়াও সালথা পাকা রাস্তা থেকে সোবাহান দফাদারের বাড়ির রাস্তা নির্মাণ প্রকল্পে ২৮ শ্রমিকের স্থলে ১৬ জন এবং ফুলসুতি পাকারাস্তা থেকে ছলিম উদ্দিনের বাড়ির রাস্তায় ৪৮ জনের স্থলে ৩৫ জনকে কাজ করতে দেখা গেছে। অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের তালিকায় ১ নাম্বার ওয়ার্ডের মেম্বার বিল্লালের ছেলে নিসার ও ১, ২ ও ৩ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যের ছেলে সেন্টুর নাম প্রকল্পে রয়েছে। কাজে মহিলাদের উপস্থিতি সন্তোষজনক থাকলেও পুরুষদের উপস্থিতি হতাশাজনক। নাম প্রকাশে অনিচ্ছুক এক মুক্তিযোদ্ধা জানান, চেয়ারম্যান-মেম্বাররা আত্মীয়-স্বজনদের নাম শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রকল্পের টাকা আত্মসাৎ করছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরুল ইসলাম জানান, তার জানা মতে কাজ মোটামুটি চলছে, সন্তোষজনক নয়। তবে পুরাপাড়া ইউনিয়নের চাইতে ফুলসুতি ইউনিয়নের কাজ মোটামুটি ভালো হচ্ছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
স্বদেশ -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin