হোম পেজখেলাধুলা
বিকেএসপি ও বিসিবির মধ্যে চুক্তি সম্পন্নক্রীড়া প্রতিবেদক ক্রিকেট উন্নয়নে দুই দশকের সঙ্গী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের উপস্থিতিতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সমঝোতা স্মারকে বিসিবির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন এবং বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক স্বাক্ষর করেন। পাঁচ বছরের সমঝোতা স্মারকের আওতায় উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিকেএসপিতে দুটি মাঠ... বিস্তারিত
প্রিমিয়ার লিগ আয়োজনে উদ্বিগ্ন বিসিবি!আকসুর তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আমিও স্বস্তি পাচ্ছি না। ঢাকা প্রিমিয়ার লিগ ঠিক সময়ে শুরু হবে কিনা, তা এখনই বলা মুশকিল। কারণ আমার সব চিন্তা এখন আকসুর রিপোর্ট নিয়ে। তাই আকসুর রিপোর্ট না পেয়ে আমি দলবদল করাব না। এজন্য লিগও পিছিয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে আমি কোনোরকম ঝুঁকি নিতে চাই না।ক্রীড়া প্রতিবেদক বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যু নিয়ে আকসুর তদন্ত রিপোর্ট কবে নাগাদ হাতে পাবে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে করে ক্রিকেট বোর্ডে তালগোল পাকিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সব কাজ থেমে যাচ্ছে আকসু রিপোর্টের কারণে। যদিও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ৩ জুলাই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হবে কিনা, তাও নিশ্চিত করে বলতে পারছে না স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান... বিস্তারিত
ভারত যাচ্ছেন বাংলাদেশের রেসার তুষারক্রীড়া প্রতিবেদক দুঃসাহসিক এক চ্যালেঞ্জিং খেলা কার রেস। রেসিং এখনো বাংলাদেশে তেমন একটা পরিচিতি পায়নি। তবে ধীরে ধীরে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করছেন কার রেসাররা। ফর্মুলা ফোর কার রেসে অংশ নিতে আজ ভারত যাচ্ছেন বাংলাদেশি কার রেসার মাহফুজুর রহমান তুষার।
সেখানে সিঙ্গেল সিট ওপেন হুইল ক্লাস কারের প্রতিযোগিতায় নামবেন তিনি।
ভারতের তামিলনাড়ুতে চেন্নাই থেকে কুয়েনজট পর্যন্ত পাড়ি দিতে হবে কারি মোটর স্পিড ওয়ে,... বিস্তারিত
আইসিসির পরামর্শের অপেক্ষায় বিসিবিক্রীড়া প্রতিবেদক বোর্ডের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরামর্শের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১২ সালে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত গঠনতন্ত্র নিয়ে আদালতে মামলা থাকায় আটকে গেছে বিসিবির নির্বাচন।
বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, '২০১২ সালে অনুমোদন পাওয়া গঠনতন্ত্র নিয়ে আদালতে মামলা থাকায় নির্বাচন করা যাচ্ছে না। পুরনো গঠনতন্ত্রে নির্বাচন করা হলেও তা গ্রহণযোগ্য হবে না। আদালতে... বিস্তারিত
জুলাইয়ে থাইল্যান্ড যাচ্ছে জাতীয় দলক্রীড়া প্রতিবেদক সাফ চ্যাম্পিয়নশিপের জন্য খুব বেশি সময় হাতে নেই ফুটবলারদের। আগামী সেপ্টেম্বরে নেপালে শুরু হবে সাফ চাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব গুরুত্বসহকারেই নিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপকে।
তাইতো ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াতে জাতীয় দলকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ১০ জুলাই। সেখানে কয়েক দিন প্রস্তুতি শেষে লাল-সবুজরা দেশে ফিরবে ২০ জুলাই। সাফ চ্যাম্পিয়নশিপের আগে মধ্যপ্রাচ্যে দুটি ম্যাচ খেলার ব্যবস্থা হবে বলে জানান বাফুফের সহ-সভাপতি ও কমিটির সদস্য তাবিথ আওয়াল। জাতীয়... বিস্তারিত
ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর লিনুক্রীড়া প্রতিবেদক ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর হয়েছেন গিনেস বুকে নাম ওঠানো বাংলাদেশের টেনিসের রানী খ্যাত জোবেরা রহমান লিনু। এখন থেকে তিনি প্রতিষ্ঠানটির সব ধরনের স্পোর্টস ইভেন্টগুলোতে অংশ নেবেন। প্রমোশনাল কাজ করবেন ব্র্যান্ডের পক্ষে। বুধবার স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে ওয়ালটনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এই টেনিসতারকা। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ দুই বছর। ওয়ালটনের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন ব্র্যান্ডটির গেমস অ্যান্ড স্পোর্টস বিভাগের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার।... বিস্তারিত
ইংলিশ বোলারদের জয়জয়কারক্রীড়া ডেস্ক স্বাগতিক ইংল্যান্ডের বোলারদের জয়জয়কারে ব্যাটিংটা সুখকর হলো না দক্ষিণ আফ্রিকার। জেমস ট্রেডওয়েল, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিনদের আগুনে বোলিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরের প্রথম সেমিফাইনালে তারা গুটিয়ে গেছে ১৭৫ রান করেই। ফলে ফাইনালে যেতে হলে ১৭৬ রান চাই অ্যালিস্টার কুকের দলের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেটে ৪১ রান করেছে তারা।
এর আগে ব্যাট করতে নেমে ৮০ রান তুলতেই নেই... বিস্তারিত
ভারত না শ্রীলংকাক্রীড়া ডেস্ক চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত ভারত। ফলে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে মহেন্দ্র সিং ধোনির দল। নিজেদের জয়েরধারা অব্যাহত রেখে ফাইনালে স্থান করে নেয়াটা এখন তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। কেননা, সেমিফাইনালে আজ যে তাদের প্রতিপক্ষ প্রতিবেশী শ্রীলংকা। যে দলটি একটু ধীরে শুরু করলেও যথাসময়ে ফিরে পেয়েছে নিজেদের।
পারফরম্যান্স বিবেচনায় ফাইনালের দৌড়ে আজ সুফিয়া গার্ডেনে ভারতকেই এগিয়ে রাখবেন অনেকেই। কিন্তু নিজেদের শেষ... বিস্তারিত
উইম্বলডন থেকে নাম প্রত্যাহার ভেনাসেরক্রীড়া ডেস্ক পিঠের ইনজুরির কারণে উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। মূলত পিঠের ইনজুরিই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে মার্কিন এই টেনিস তারকাকে।
গত মাসে রোঁলা গাঁরোতে প্রথম রাউন্ডে পোল্যান্ডের উরজুলা রাদওয়ানস্কার কাছে পরাজিত হয়ে ১২ বছরের মধ্যে ফ্রেঞ্চ ওপেনের সবচেয়ে হতাশার জন্ম দিয়েছিলেন ভেনাস। আর ওই টুর্নামেন্টে পিঠের ইনজুরির কারণে... বিস্তারিত
অনূর্ধ্ব-২১ ইউরোপ সেরাও স্পেনক্রীড়া ডেস্ক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেলেন থিয়াগো আলকান্তারা। বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডারের সৌজন্যে ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখল স্পেন। মঙ্গলবার ইতালির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে থিয়াগোর স্পেন।
ইসরাইলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পাঁচবারের চ্যাম্পিয়ন ইতালি শুরু থেকে ফেভারিট ছিল। কিন্তু ফাইনালে থিয়াগোর অনবদ্য পারফরম্যান্সে পাত্তা পেল না তারা। চতুর্থবার ইউরোপ সেরা হলো স্পেনের তরুণরা। ছয় মিনিটেই গোলের দেখা পায় স্পেন। দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন... বিস্তারিত
ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত ইরানেরক্রীড়া ডেস্ক সমর্থকদের বিরোধ এবং চূড়ান্ত চাপের মধ্যদিয়ে মঙ্গলবার রাতে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এশিয়ার জায়ান্ট ইরান। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে তারা। তবে হেরে গেলেও চূড়ান্ত পর্বে ইরানের সঙ্গী হয়েছে দক্ষিণ কোরিয়াও। অপরদিকে, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরাককে ১-০ গোলে পরাজিত করে এশিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়াও।
উলসানে ইরানের কাছে ১-০ গোলে পরাজিত... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin