হোম পেজশেষের পাতা
বিদায় আতিকুল হক চৌধুরীযাযাদি রিপোর্ট 'তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি/সকল খেলায় করবে খেলা এই আমি/নতুন নামে ডাকবে মোরে,/বাঁধবে নতুন বাহু-ডোরে'_ কবিগুরুর এই কথাগুলোর মতোই সবাইকে নতুন বাহুডোরে বেঁধে চিরবিদায় নিলেন দেশবরেণ্য নাট্যকার ও গণমাধ্যম ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী। মঙ্গলবার পড়ন্ত অপরাহ্নের আলোর কিরণের মাঝে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অন্তিম শয়ানে শায়িত করা হয় টেলিভিশন নাটকের এই আলোকবর্তিকাকে। এর আগে সর্বশেষ কর্মস্থল একুশে টেলিভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার ও... বিস্তারিত
রাবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ : হলে তল্লাশিছাত্রশিবিরকর্মীরা ক্যাম্পাসে ফেরায় উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়রাবি প্রতিনিধি সম্ভব্য নাশকতা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফের সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মাইকিং, ব্যানার, পোস্টারিং, প্রচারপত্র প্রচার ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিটি করপোরেশন নির্বাচনের পর ইসলামী ছাত্রশিবির কর্মীরা ক্যাম্পাসে ফেরায় উত্তেজনার প্রেক্ষাপটে হলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামানের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আর ওই বৈঠকে সম্প্রতি... বিস্তারিত
বেনাপোল আওয়ামী লীগ নেতা ২২ দিন নিখোঁজবেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আলী আকবার (৫০) গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি রঘুনাথপুর গ্রামের আবদুল হাই মোড়লের ছেলে।
নিখোঁজ আলী আকবারের ছেলে নাজমুল হোসেন জানান, তার পিতা গত ২৭ মে সকালে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ২৮ মে সন্ধ্যায় তার মোবাইল ফোন (০১৯৮১-৭৯৯২৫৫) থেকে বাড়িতে কথা বলেন।
ওই সময় তিনি জানান,... বিস্তারিত
ক্ষতিপূরণ পাবে আমিরাতে নিহত ১৯ বাংলাদেশি পরিবারযাযাদি ডেস্ক মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে দুর্ঘটনার জন্য দায়ী লরিচালককে নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
গত ৩ ফেব্রুয়ারি আরব আমিরাতের আল-আইন শহরে একটি লরির সঙ্গে শ্রমিকদের বহনকারী একটি বাসের সংঘর্ষে ২১ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জনই বাংলাদেশি।
নিহত বাকি দুজনের মধ্যে একজন ভারতীয় ও একজন মিসরীয়।
আরব আমিরাতের দ্য ন্যাশনাল অনলাইন সোমবার জানায়, ওই দুর্ঘটনার... বিস্তারিত
বাংলাদেশ গণতন্ত্রের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ কমলেশকে প্রধানমন্ত্রীযাযাদি রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন, জেন্ডার সমতা এবং বাক স্বাধীনতার মতো কমওয়েলথের মৌলিক মূল্যবোধ ও নীতি মেনে চলার বাংলাদেশের অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন।
মঙ্গলবার কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা প্রধানমন্ত্রীর সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।
দশম কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে শর্মা এখন ঢাকায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।
... বিস্তারিত
আজ উদ্বোধন জাতীয় ইএনটি হাসপাতালযাযাদি রিপোর্ট জাতীয় ইএনটি ইন্সটিটিউট হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বধিরতা প্রতিরোধ ও উন্নত মেধার অঙ্গীকার নিয়ে রাজধানীর তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে অবস্থিত নাক কান গলা রোগের এ বিশেষায়িত হাসপাতালটির যাত্রা শুরু হচ্ছে।
প্রতিষ্ঠানটির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বিভিন্ন মাত্রার বধিরতায়... বিস্তারিত
নৌকা ডুবে গেছে : তরিকুলযাযাদি রিপোর্ট বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, পুলিশ জনগণের ওপর নির্যাতন চালিয়েছে বলেই আজ জনগণ সরকারকে ১০ নাম্বার বিপদ সঙ্কেত দেখিয়ে দিয়েছে।
তিনি বলেন, 'অতিউৎসাহী পুলিশ আওয়ামী লীগের উপকার করতে গিয়ে বিপদে ফেলেছে। পুলিশ জনগণকে নির্যাতন না করলে চার সিটিতে এমন ভোট বিপ্লব ঘটত না। নৌকা ডুবে গেছে, ধানের শীষ ভেসে উঠেছে।'
মঙ্গলবার সন্ধ্যায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা বিএনপি... বিস্তারিত
গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দগাজীপুর প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬ জন মেয়র, ৪৬৬ জন সাধারণ কাউন্সিলর এবং ১২৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রিটার্নিং অফিসার মো. মতিয়ার রহমান জানান, মেয়রপ্রার্থীর মধ্যে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান (১৪ দল সমর্থিত) পেয়েছেন দোয়াত-কলম, অধ্যাপক এমএ মান্নান (১৮ দল সমর্থিত) টেলিভিশন, মো. জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী) আনারস, মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল (মুক্তিযোদ্ধা প্রজন্ম দল)... বিস্তারিত
হবিগঞ্জ শহরে জামায়াতকর্মীকে কুপিয়ে হত্যাহবিগঞ্জ প্রতিনিধি এলাকায় প্রভাব বিস্তার ও পারিবারিক বিরোধের জের ধরে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় এক জামায়াত কর্মীকে তার নিকটাত্মীয়রা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় বুলবুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবিগঞ্জ সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। নিহত ব্যক্তি পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা আবদুল খালেক চৌধুরীর ছেলে মহিবুর রহমান (৪০)। তাদের গ্রামের বাড়ি বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা... বিস্তারিত
ঘাটাইলে ১৪৪ ধারা ভেঙে যুবলীগের কর্মিসভাটাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের জাঙ্গালিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভেঙে সভা করেছে স্থানীয় আওয়ামী যুবলীগ।
জানা গেছে, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর নেতৃত্বাধীন আওয়ামী যুবলীগ উপজেলার রসুলপুর ইউনিয়নের জাঙ্গালিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকালে কর্মিসম্মেলন ডাকে। সে লক্ষ্যে তারা রোববার রাতে স্থানীয় থানা পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নেন। সোমবার সকালে সংসদ... বিস্তারিত
আশুলিয়ায় শ্রমিক অপহরণের অভিযোগে বিক্ষোভ ভাংচুরসাভার প্রতিনিধি আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে অপহরণের অভিযোগ এনে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার প্রায় ২ হাজার শ্রমিক একযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ২ থেকে ৭তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে ব্যাপক ভাংচুর চালিয়ে কর্তৃপক্ষের লোকজনকে গেটে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে শিল্প... বিস্তারিত
ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি : ভিসির অফিসে ভাংচুরইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। পূর্বনির্ধারিত সময়ে কর্মিসভা না হওয়াকে কেন্দ্র করে ইবি ছাত্রলীগ দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এক গ্রুপের নেতাকর্মীরা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিস এবং পরিবহন অফিসে ভাংচুর চালিয়েছে। পরে উভয় গ্রুপ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গত সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীসভা হওয়ার কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত না... বিস্তারিত
জনগণ চেয়েছে তাই পরিবর্তন হয়েছে : হানিফকুষ্টিয়া প্রতিনিধি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সিটি করপোরেশন নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। এ নির্বাচনে প্রার্থীদের নিজস্ব যোগ্যতা ও দক্ষতা বিচার করে... বিস্তারিত
তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল শুরুযাযাদি ডেস্ক ৩টি বাঙালি সংগঠনের ডাকে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন ২০১৩ বিল সংসদে তোলার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্রঐক্য পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদ এই হরতালের ডাক দিয়েছে।
২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১-এর সংশোধনী... বিস্তারিত
সোনাইমুড়িতে আ'লীগ বিএনপি সংঘর্ষভাংচুর, লুটতরাজ : পুলিশসহ আহত ২০বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় বাজারের ১৫টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর ও ব্যাপক লুটতরাজের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। সোমবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত দফায়-দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আমিশাপাড়াসহ পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসী জানান, আমিশাপাড়া খলিলুর রহমান... বিস্তারিত
উপনির্বাচন : রেজোয়ানের নৌকা, অসীমের ফুটবলকিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে যথারীতি দলীয় প্রতীক নৌকা নিয়ে লড়বেন আওয়ামী লীগের প্রার্থী রাষ্ট্রপতির ছেলে রেজোয়ান আহম্মেদ তৌফিক।
আর স্বতন্ত্র প্রার্থী অষ্টগ্রাম আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিদুল ইসলাম অসীম পেয়েছেন ফুটবল প্রতীক। ৩ জুলাই ভোট সামনে রেখে মঙ্গলবার প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হাসান।
জেলা প্রশাসন সম্মেলনকক্ষে প্রতীক বরাদ্দের সময় অসীম নিজেই উপস্থিত ছিলেন। আর রেজোয়ানের পক্ষে উপস্থিত... বিস্তারিত
সেচ সুবিধা ও উন্নয়নের অভাব গাংনীর চিৎলা পাটবীজ খামারে উৎপাদন ব্যাহতগাংনী (মেহেরপুর) সংবাদদাতা মেহেরপুর গাংনী উপজেলার চিৎলা পাটবীজ খামারে সেচ সুবিধার অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। অন্যদিকে অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অভাবে খামারের নিরাপত্তা ব্যাহত হচ্ছে।
১৯৫৫ সালে ৪০১ একর জমির ওপর চিৎলা পাটবীজ খামার প্রতিষ্ঠিত হয়। প্রথমদিকে পাট গবেষণার কাজে ব্যবহৃত হলেও ১৯৮৮ সালে খামারটি পাটবীজের পাশাপাশি ধান, গম ও আলুসহ বিভিন্ন প্রকার বীজ উৎপাদন শুরু হয়। দেশের ভিত্তি পাটবীজের চাহিদার অর্ধেক এ খামারে উৎপাদন হয়।... বিস্তারিত
নিরাপত্তাকর্মী আটক ঢাকা-না'গঞ্জ রুটে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধনারায়ণগঞ্জ প্রতিনিধি গোয়েন্দা সংস্থা এনএসআই'র একজন কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে রেলওয়ের একজন নিরাপত্তাকর্মীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার বিকাল পৌনে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত ২ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার বিকালে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে নারায়ণগঞ্জে যাওয়ার সময় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তা বজুলর রহমান ও তার স্ত্রী গার্ড রুমে বসার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মী তাদের চিনতে না পেরে অন্য বগিতে উঠার পরামর্শ... বিস্তারিত
আাড়াইহাজার ও গোপালদী পৌর নির্বাচন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দআড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং গোপালদী পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়রপদে বিএনপি সমর্থিত পারভীন আক্তার (দোয়াত-কলম), আওয়ামী লীগ সমর্থিত সুন্দর আলী (চশমা), হাবিবুর রহমান (তালা), মেহের আলী (জাহাজ), হারুনুর রশিদ (টেলিভিশন), কাজী সুজন ইকবাল (কাপ-পিরিচ), বিল্লাল হোসেন (মাইক), মোজাম্মেল হক জুয়েল (টেবিল), বিএনপির বিদ্রোহীপ্রার্থী কবির হোসেন (টেলিফোন), রুহুল আমিন মোল্লা (প্রজাপতি) এবং কাজী আ.... বিস্তারিত
ঈশ্বরদীর আড়মবাড়িয়া গ্রামবাসী পদ্মা নদীর ভাঙন আতঙ্কে গত বছর ৪ শতাধিক ঘরবাড়িসহ ১০ কিলোমিটার বিলীনপাবনা প্রতিনিধি পাবনার ঈশ্বরদী উপজেলার আড়মবাড়িয়া গ্রামবাসী পদ্মা নদীর ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে বাঁধ নির্মাণ না হলে আড়মবাড়িয়া বাজার ভেঙে বিমানবন্দর ও ঈশ্বরদী শহর ভাঙনের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। গত বছর নদীভাঙনে সর্বস্বান্ত হওয়া মানুষজন মানবেতর জীবনযাপন করছে।
গত বছর বর্ষা মৌসুমে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের কোমরপুর, আড়মবাড়িয়া, শেখের চক, গোপালপুর, মাজদিয়া, ছোটপাড়া, বড়পাড়া, সাঁড়া, পালিদহ এলাকার আটটি মসজিদ, চারটি মন্দির,... বিস্তারিত
নোয়াখালীতে প্রতিবন্ধীদের অনশননোয়াখালী প্রতিনিধি নোয়াখালীতে প্রতিবন্ধী ব্যক্তিরা তিন দফা দাবিতে মঙ্গলবার অনশন করেছেন। নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের ব্যানারে এই প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। অনশনকারীরা জানান, তাদের দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।... বিস্তারিত
বড়াইগ্রামে অস্ত্র উদ্ধারবড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা থেকে মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় একটি এলজি সার্টারগান উদ্ধার করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাজারের মালিপাড়া রোড থেকে সার্টারগানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।... বিস্তারিত
জয়পুরহাটে জামায়াত শিবিরের সড়ক অবরোধজয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট শহরের অদূরে তেঁতুলতলী নামক স্থানে জামায়াত-শিবিরকর্মীরা প্রায় এক কিলোমিটার সড়কে গাছ এবং ইট ফেলে ৫ ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে গাছ ও ইট সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, পুলিশ সোমবার গভীররাতে শিবিরকর্মী উজ্জ্বলকে ধরতে তেঁতুলতলী গ্রামে গিয়ে তাকে না পেয়ে তার মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় পুলিশি তল্লাশির নামে হয়রানির প্রতিবাদে জামায়াত_শিবিরকর্মীরা মঙ্গলবার সকাল ৬টা থেকে তেঁতুলতলী নামক... বিস্তারিত
বই পেঁৗছে দিন : শিক্ষামন্ত্রীযাযাদি রিপোর্ট চার বছরের ধারাবাহিকতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে ১ জানুয়ারি বিনামূল্যে বই পেঁৗছে দেয়ার জন্য কঠোর পরিশ্রম করতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ আকস্মিক পরিদর্শনে গিয়ে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের তিনি এ কথা বলেন।
প্রতিবছর ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই দিতে পারার জন্য এনসিটিবিকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, '১ জানুয়ারি বই পেঁৗছে দেয়ার জন্য... বিস্তারিত
রূপগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণরূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারয়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অফিস সহকারীদের নিয়ে দুই দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষ হয়েছে।
উপজেলা মিলনায়তনে মঙ্গলবার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রাশেদ, ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।... বিস্তারিত
পাবনা বিআরটিএর ৪ দালাল আটক উৎকোচ নিয়ে মুক্তিপাবনা প্রতিনিধি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পাবনা কার্যালয় চত্বরে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেও মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
পাবনা বিআরটিএ কার্যালয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক আবদুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুমন, লিটন, রাজু ও সুজন নামে ৪ দালালকে আটক করে। একপর্যায়ে যুবলীগ নেতা শহরের একটি ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারের মালিক নবির উদ্দিন নবীনের মধ্যস্থতায়... বিস্তারিত
পোশাকখাত নারীদের শক্তিশালী করেছেযাযাদি ডেস্ক বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৩ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। জাতিসংঘের উন্নয়ন সূচকে ১৮৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। আর সে কারণেই অন্য শত সমস্যা সত্ত্বেও দেশের যে খাতটি অন্য যে কোনো ক্ষেত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো পোশাকখাত।
মঙ্গলবার কানাডার গণমাধ্যম সিবিসি নিউজ বাংলাদেশের নারীর ক্ষমতায়নের সাম্প্রতিক চিত্র নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে নারীদের উন্নয়নের জন্য পোশাক খাতের ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ... বিস্তারিত
২১ আগস্ট গ্রেনেড হামলা 'পরিকল্পনা হয়েছিল পিন্টুর বাসায়'যাযাদি রিপোর্ট ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ৬৮নং সাক্ষী লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান আদালতকে জানান, ২০০৪ সালের ১৮ কিংবা ১৯ আগস্ট জোট সরকারের সাবেক উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বাসায় ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলার পরিকল্পনা করা হয়।
এ বৈঠকে উপস্থিত ছিলেন মওলানা তাজউদ্দিন, মুফতি হান্নান, মওলানা আবু তাহের। ওই দিন একটি কালো রংয়ের জিপে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওই বৈঠকে হাজির হন। মুফতি হান্নানের জিজ্ঞাসাবাদে... বিস্তারিত
সংসদে বাজেট আলোচনা টোটালি রাবিশ অ্যান্ড বোগাস : বিরোধী দল হাওয়া ভর্তি বেলুন নয় : সরকারি দলযাযাদি রিপোর্ট বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা এ বাজেটকে 'টোটালি রাবিশ অ্যান্ড বোগাস' আখ্যায়িত করে বলেছে, অর্থমন্ত্রীর এই বাজেট শুভঙ্করের ফাঁকি। শেষ সময়ে এসে তিন মাসে পদ্মা সেতু করবেন এটা পাগলের প্রলাপ। জবাবে সরকারি দলের সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটকে বাস্তবায়নযোগ্য দাবি করে বলেন, এ বাজেট হাওয়া ভবনের হাওয়া ভর্তি বেলুন নয়, যে চাপ দিলে ফেটে যাবে। জনগণের জন্যই এই বিশাল বাজেট।
মঙ্গলবার... বিস্তারিত
হারের জন্য হাসনাতকে দুষলেন হিরণবরিশাল অফিস বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে পরাজয়ের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহকে দায়ী করেছেন মেয়রপ্রার্থী শওকত হোসেন হিরণ।
ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী হিরণ মঙ্গলবার নির্বাচনোত্তর এক কর্মিসভায় বলেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, তার শ্যালক কাজী কামাল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান ও হাসনাতের বন্ধু জাহাঙ্গীর বিএনপির প্রার্থী আহসান হাবিব কামালের পক্ষে কাজ করেছেন।
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ১৭ হাজার ভোটে হারেন... বিস্তারিত
গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথযাযাদি রিপোর্ট বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় কমনওয়েথ। মঙ্গলবার রাতে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল কমলেশ শর্মার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের পর সাবেক পররাষ্ট্র সচিব ও দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এ কথা জানান।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের ঐতিহাসিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমনওয়েলথ চায়- বাংলাদেশে... বিস্তারিত
গাজীপুরে আজমতকে সমর্থন জাহাঙ্গীরেরগাজীপুর প্রতিনিধি শেখ হাসিনার হস্তক্ষেপে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী হয়েছে।
মঙ্গলবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর আজমত উল্লাহ খানের সমর্থনে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।
চার সিটি করপোরেশন নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশনে দলের বিভেদ মেটাতে উদ্যোগী হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin