শনিবার, মে, ২৫, ২০১৩: জ্যৈষ্ঠ ১১, ১৪২০ বঙ্গাব্দ: ১৪ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪২ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
তারেককে সুরঞ্জিতআগে আত্মসমর্পণ
পরে রাজনীতিযাযাদি রিপোর্ট আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, 'মানি লন্ডারিং মামলায় আপনি আত্মসমর্থন করুন, তারপর রাজনীতি করুন। অন্য একটি দেশে পলাতক থেকে নয়, দেশে এসে প্রকাশ্যে রাজনীতি করুন।'শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত 'কর্নেল তাহের হত্যার বিচার-বিরোধীদলীয় নেতাদের মিথ্যাচার-সরকারের করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, 'তারেক রহমান অবশ্যই রাজনীতি করবেন। আমরা তার গণতান্ত্রিক অধিকারে বাধা দেব না। আমরা কারো রাজনৈতিক অধিকার হরণ করতে চাই না। তিনি এ দেশের নাগরিক। এ দেশের রাজনৈতিক নেতা। রাজনৈতিক নেতার অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আর স্বাধীন দেশে রাজনীতি করতে হলে অবশ্যই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখেই রাজনীতি করতে হবে।' বিএনপির সংলাপের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ দিয়ে নিঃশর্তভাবে সংলাপে আসুন আমরা সব সময় প্রস্তুত। হেফাজতের ১৩ দফা দাবি থেকে বিএনপির কেউ কেউ যেমন সরে এসেছে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকেও তেমনি খালেদা জিয়াও সরে আসবে বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।' তিনি বলেন, ৫ মে ঢাকায় হেফাজতকর্মীরা দেড় কোটি মানুষকে জিম্মি করে যে অচল অবস্থা তৈরি করেছিল তাদের তাড়াতে গণতান্ত্রিক সরকারের আর কী করার ছিল? তিনি সরকারের কাছে আহ্বান জানান, বায়তুল মোকাররমে হকারদের যে ক্ষতি হয়েছে তার জন্য হেফাজতকে অবিলম্বে নোটিশ করুন। এছাড়াও যারা এদের সর্মথন দিয়েছে তাদেরও নোটিশ দিতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকা- করবেন তা গণতান্ত্রিক সরকার মেনে নিতে পারে না। এখন থেকে যারা কর্মসূচি করবে তাদের নিশ্চিয়তা দিতে হবে যে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকা- হলে তাদেরই দায়ভার ও ক্ষতিপূরণ দিতে হবে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে
বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |