বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
বাংলাদেশি পণ্যে
আগ্রহ কমেছে
মার্কিন ক্রেতাদেরবিবিসি বাংলা বাংলাদেশে রানা প্লাজা ধসে এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবর যুক্তরাষ্ট্রের অন্তত ৭০ শতাংশ মানুষ জানেন এবং এ ঘটনার কারণে অনেক মার্কিন নাগরিক সম্ভবত বাংলাদেশে তৈরি পণ্য কেনা কমিয়ে দেবেন।যুক্তরাষ্ট্রে বস্নুমবার্গ নিউজের পক্ষে করা এক জরিপে এই তথ্য দেয়া হয়েছে। জরিপটি পরিচালনা করে 'হ্যারিস পোল' নামে একটি জরিপ সংস্থা। ১৪ মে হতে ১৬ মে পর্যন্ত দুই হাজার মানুষের ওপর জরিপটি চালানো হয়। বাংলাদেশের পোশাক কারখানায় এই দুর্ঘটনার কথা যারা শুনেছেন, তাদের ৩৯ শতাংশ জানিয়েছেন, তারা সম্ভবত বাংলাদেশে তৈরি পণ্য কম কিনবেন। জরিপে দেখা যাচ্ছে, বাংলাদেশের এই ঘটনার নেতিবাচক প্রভাব বেশি পড়েছে মহিলা ক্রেতাদের ওপর। মহিলাদের ৪৩ শতাংশ জানিয়েছেন, তারা বাংলাদেশি পণ্য কম কিনবেন। এর বিপরীতে এই ৩৪ শতাংশ পুরুষ বাংলাদেশি পণ্য কম কেনার কথা জানিয়েছেন। জরিপে উত্তরদাতাদের জিজ্ঞেস করা হয়েছিল, পোশাক কেনার আগে তারা এটি কোথায় তৈরি সেই লেবেল দেখে কেনেন কিনা। ৪৪ শতাংশ মার্কিন ক্রেতা উত্তর দিয়েছেন, তারা পোশাক কোথায় তৈরি হয়েছে তা দেখেই তারপর সেটি কেনেন। ২৪ এপ্রিল বাংলাদেশে রানা প্লাজা ধসে পড়ার পর অন্তত ১ হাজার ১২৭ জন এর নিচে চাপা পড়ে মারা যান। এটিকে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড গ্যাস দুর্ঘটনার পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা বলে বর্ণনা করা হচ্ছে। এ ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানার ঝুঁকিপূর্ণ পরিবেশ নিয়ে পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যেসব নামকরা ব্রান্ড বাংলাদেশে তাদের পণ্য তৈরি করায়, তাদের ওপর চাপ বেড়েছে এ রকম ঝুঁকিপূর্ণ কারখানায় পণ্য তৈরি না করানোর জন্য। বেশ কিছু নামকরা ইউরোপীয় ব্রান্ড ইতোমধ্যে বাংলাদেশের কারখানাগুলোর অগি্ন এবং ভবন নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে অর্থ ব্যয়ের অঙ্গীকার করে এক চুক্তিতে সই করেছে। তবে গ্যাপ, ওয়াল মার্টসহ অনেক মার্কিন কোম্পানি এই চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানাচ্ছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |