চট্টগ্রামে আবার সেরা ফৌজদারহাট ক্যাডেটচট্টগ্রাম অফিস উচ্চ মাধ্যমিকে চট্টগ্রাম বোর্ডে এবারো সেরা হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। পাঁচটি মানদ-ে এবারো সেরা কলেজ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কলেজে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, মোট পরীক্ষার্থীর শতকরা পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর মোট সংখ্যার মান মিলিয়ে সেরা নির্ধারিত হয়েছে।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ ১০০ পয়েন্টের মধ্যে ৮৭ দশমিক ৭৭ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। এ কলেজ থেকে ৪১ জন... বিস্তারিত
দেশসেরা সিলেট বোর্ড, সেরা ফল সিলেট ক্যাডেটসিলেট অফিস এসএসসির পর এবার এইচএসসিতেও দেশসেরা সাফল্য দেখিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দিন। তিনি বলেন, সবার প্রচেষ্টায় এসএসসির পর এ বছর এইচএসিতেও দেশসেরা ফলাফল করা সম্ভব হয়েছে।
এ বোর্ডে ৮৫... বিস্তারিত
কুমিল্লায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছেস্টাফ রিপোর্টার, কুমিল্লা এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যাও। তবে শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমেছে। আর শূন্য ভাগ পাস করা কলেজ নেই একটিও। সব মিলিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কু-ু গোপীদাস। বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো... বিস্তারিত
বরিশালে পাসের হার কমেছে বেড়েছে জিপিএ-৫বরিশাল অফিস বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার কমেছে। এবার পাসের হার ৬৬ দশমিক ৯৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭১ দশমিক ১২ শতাংশ।
এবার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৮৯৫ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৩১০ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে যাওয়া প্রসঙ্গে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়া, পর্যবেক্ষণ জোরদার থাকা... বিস্তারিত
সেরা দশের প্রথম ৪ কলেজই ঢাকা বোর্ডেরযাযাদি রিপোর্ট চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সারা দেশে সেরা ১০ প্রতিষ্ঠানের প্রথম ৪টিই ঢাকা বোর্ডের।
পরীক্ষার্থী, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে আন্তঃশিক্ষা বোর্ডের মানদ-ে ৯৭ দশমিক ৩৪ পয়েন্ট পেয়ে এবার দেশসেরা ফল দেখিয়েছে ঢাকা বোর্ডের রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানের ১ হাজার ১৭৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১০৬ জন।
ওই মানদ-ে ৯৩ দশমিক... বিস্তারিত
রাজশাহীতে কমেছে পাসের হার ও পূর্ণ জিপিএরাজশাহী অফিস এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা রাজশাহী বোর্ডে এবার পাসের হার কমেছে। কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
চলতি বছর রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৬ হাজার ৯৬৬ জন অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৮৬৭ জন। এ হিসেবে পাসের হার ৭৮ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৭২ জন। এদের মধ্যে তিন হাজার ৩৭২ জন ছাত্রী এবং... বিস্তারিত
১২ ক্যাডেট কলেজে শতভাগ পাসযাযাদি রিপোর্ট এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ক্যাডেট কলেজগুলো থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ৯৬ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার ৫৫৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩৯ জন। বাকি ১৯ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৪।
এরমধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে চলতি বছর ৪১ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন... বিস্তারিত
যশোর বোর্ডের শীর্ষে ঝিনাইদহ ক্যাডেটযশোর প্রতিনিধি এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে শীর্ষে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এই কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে খুলনার ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল। তাদেরও পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭। সবাই উত্তীর্ণ হলেও জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।
যশোর ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে তৃতীয় অবস্থানে। তাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৮৬। তাদের মধ্যে... বিস্তারিত
দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানদিনাজপুর প্রতিনিধি দিনাজপুর শিক্ষা বোর্ডের ২০১২ সালের এইচএসসি পরীক্ষার সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষে নিজেদের অবস্থান বজায় রেখেছে রংপুর ক্যাডেট কলেজ। ২য় স্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ৩য় স্থানে রয়েছে সৈয়দপুর গভ. টেকনিক্যাল কলেজ।
৪র্থ স্থানে রয়েছে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ৫ম স্থানে রয়েছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৬ষ্ঠ স্থানে রয়েছে দিনাজপুর সরকারি কলেজ, ৭ম স্থানে রয়েছে... বিস্তারিত
পাসের হার বেড়েছে তিন পার্বত্য জেলায়চট্টগ্রাম অফিস চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিন পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে। গড় হিসাব ছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে পৃথক উত্তীর্ণের হার আগের বারের চেয়ে বেশি।
এ বছর তিন পার্বত্য জেলায় গড় পাসের হার ৬৩ দশমিক ২৬ শতাংশ। গতবার এ হার ছিল ৫৫ দশমিক ২৭ শতাংশ। গড় পাসের হার বেড়েছে ৭ দশমিক ৯৯ শতাংশ।
২০১০ সালে এ হার ছিল ৫৮ দশমিক ৫৪... বিস্তারিত
বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৪.৪১যাযাদি রিপোর্ট এইচএসসি পরীক্ষায় বিদেশের ৫টি কেন্দ্রের ৯৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
১৭৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৬৯ জন, যাদের ৩২ জন পেয়েছেন জিপিএ-৫।
এর মধ্যে কাতারের বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষার্থীর সবাই পাস করেছে। আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে ৩৬ জনের ৩৪ জন এবং জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৮ জনের... বিস্তারিত
চট্টগ্রামে জিপিএ-৫ বেড়েছে দেড়গুণযাযাদি রিপোর্ট চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে দেড়গুণেরও বেশি।
চট্টগ্রাম বোর্ডে এবারে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ১৪৫ জন, যা গতবারের চেয়ে এক হাজার ৩৪৩ জন বেশি। গতবার এ সংখ্যা ছিল ১ হাজার ৮০২।
চট্টগ্রাম বোর্ডের ৭২ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গতবারের চেয়ে এক দশমিক ২৬ শতাংশ পয়েন্ট বেশি। গতবারে এ হার... বিস্তারিত
কেউ পাস করেনি ২৪ শিক্ষা প্রতিষ্ঠানেযাযাদি রিপোর্ট এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর শতভাগ পাসের প্রতিষ্ঠান বাড়লেও 'কেউ পাস করেনি' শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে গতবারের মতোই।
বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, এবার দেশের যে ৭ হাজার ৪৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে অংশ নিয়েছে, তার মধ্যে ১ হাজার ৩৬টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
এই সংখ্যা গত বছরের চেয়ে ১৪৪টি বেশি। গত বছর সারাদেশে ৮৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।
কোনো... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin