রোববার, মে, ২৬, ২০১৩: জ্যৈষ্ঠ ১২, ১৪২০ বঙ্গাব্দ: ১৫ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
কবির ১১৪তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলিবিদ্রোহীকাজী নজরুল ইসলাম ![]() বল উন্নত মম শির ! শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রির। বল বীর_ বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া, খোদার আসন 'আরশ' ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর ! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর ! বল বীর_ আমি চির-উন্নত শির! আমি... বিস্তারিত নজরুল ও আমার ভাবনায় শান্তিনিকেতনগুরুদেবকে সবাই প্রণাম করল। মনে মনে তাকে করলাম সালাম। এমন শান্তমূর্তি আর কখনও দেখিনি। অংকের ক্লাসের গুরুদেবের বিশেষ আকর্ষণ। বিশ্বনাথের কাছে সবাই অংক করছে শালবীথিকায়, পিছনে পায়চারি করতে করতে উপস্থিত রবীন্দ্রনাথ স্বয়ং। বিকেলে একদিন মুড়ি, আরেকদিন দুধকলা। গুরুদেবের ছিল একটি গাড়ি। তিনি পছন্দ করতেন এমন সব মেয়েদের যারা থাকবে পরিচ্ছন্ন ও পরিপাটি। তিনি মাঝে মাঝে গাড়ি করে পরিদর্শনে আসতেন। একদিন বললেন, জনকয়েক অতিথিকে দাওয়াত করে খাওয়াতে, এতে তারা খাবার তৈরি করতে শিখবে এটি তার ইচ্ছা। রান্নাঘরের তত্ত্বাবধানের ভার একেকদিন একেকটি ছেলে ও মেয়ের উপর। শ্রীভবনে একটি মেয়ের অসুখ হল, মেয়েটির বাবা নেই, মা থাকেন বম্বেতে। অভিভাবক স্বয়ং রবীন্দ্রনাথ, দু'বেলা নিজেই আসেন দেখতে, সঙ্গে ফুল আর বায়োকেমিক ওষুধ। কারও অসুখ শুনলে নিজেই ওষুধ দিতেন, আর সকালে একটি করে কমলা, আর এক গ্লাস ওভাল্টিন।ষ মুস্তাফা জামান আব্বাসী ![]() কালান্তরের ধূমকেতু
নজরুলের প্রতিভা ও নজরুলের ট্র্যাজেডিপ্রায় একটি অবিশ্বাস্য, অলৌকিক কা-। এ কি শব্দ নির্মিত কবিতা, না অনাচার ও অন্যায়ের বিরুদ্ধে বিজয়ীর কামান! অবদমিত, ষড়যন্ত্র ও হিংসায় আক্রান্ত, আত্মবিস্মৃত জাতিকে আগে কেউ বলেনি, 'বল বীর, চির উন্নত মম শির'। ঘুমন্ত, বিভ্রান্ত, পথভোলা জাতি নজরুলের উদাত্ত আহ্বান শুনে রোমাঞ্চিত হয়ে উঠল। নজরুলের রাজনৈতিক চেতনা ও বিশ্বাস দ্বিধাহীন ও অকপট। পরাধীনতার চেতনা থেকে মুক্তির জন্য ইংরেজ শাসক ও তাদের দোসরদের কাছে আবেদন-নিবেদনের বদলে তেজের সঙ্গে গর্জে উঠেছিলেন পূর্ণ স্বাধীনতা ও জাতির মুক্তির জন্য। এ বিষয়গুলো কিংবা আর্থ-রাজনৈতিক সব বিষয়ে এত স্পষ্ট ও সোচ্চারভাবে আগে আর কেউ লিখেননি; বলেননি। বাঙালি মুসলমান সমাজকে হৃত গৌরবের-স্বাধীনতার পথে জাগিয়ে দিতে সেই সময়ে এ রকম একজন সাংস্কৃতিক নেতার প্রয়োজন ছিল। বাঙালি হিন্দুসমাজ রামমোহনকে পেয়েছিলেন, বঙ্কিমকে পেয়েছিলেন, ঈশ্বরচন্দ্র, মাইকেল, এমনকি রবীন্দ্রনাথকেও। কলকাতাকেন্দ্রিক নবজাগরণে বাঙালি হিন্দুসমাজ জেগে উঠেছিল ধর্ম, দর্শন, আর্থ-সামাজিক, রাজনৈতিক বিশিষ্টতায় ও চৈতন্যে।ষ ড. মাহফুজ পারভেজ ![]() আপনি মৌন হবার পররেজাউদ্দিন স্টালিন আপনি মৌন হবার ২০ বছর পরে আমি জন্মেছি,জন্মেছি অভিশপ্ত আর কাঁটা দিয়ে ঘেরা সময়ে। যখন পুষ্পকে বলা হয় পাপ, জীবনকে যন্ত্রণা; যখন সব স্বপ্নই দুঃস্বপ্ন সব আশাই দুরাশা সুন্দর অসুন্দর এবং সব মৃত্যুই অপমৃত্যু। আপনি মৌন হবার পর 'বিদ্রোহী' কমপক্ষে ৯০ লক্ষ কণ্ঠে ধ্বনিত, আপনার সঙ্গীতের করুণ রাগে ১ কোটি ব্যর্থ প্রেমিকের চোখে... বিস্তারিত হৃদয়ের অ্যালবামেআখতার হানিফ গভীর রাত তবু মনে হয় ক্লান্ত দুপুররাত জেগে কবিতা লেখার অভ্যেসটা বুঝতে দেয় না দিন এবং রাতের পার্থক্য জানালা খুলে বাইরে তাকাই, দেখি সৌন্দর্যের অপার বিস্ময়! চাঁদের বিস্তৃত আলো, জোছনার খেলা মনে করিয়ে দেয় বংশাই পাড়ের অতি সাধারণ মেয়েটির কথা মাথায় বেঁধে লাল ফিতে বংশাই থেকে তুলে আনতো কলসী ভরা জল নদীর... বিস্তারিত |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি
সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |