হোম পেজপ্রথম পাতা
আ'লীগের অন্তর্বর্তী সরকারের রূপরেখাশেখ হাসিনাকে প্রধান করে ১১ সদস্যের সরকারে আওয়ামী লীগের ৫, বিএনপির ৩, জাতীয় পার্টির ১ ও বামদের ১ জন নির্বাচিত প্রতিনিধি রাখার প্রস্তাবশফিকুল ইসলাম জুয়েল ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত করছে। তাদের ধারণা, এ ধরনের সরকারের অধীনে একটি অবাধ গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে। এই সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের অংশগ্রহণ থাকবে।
সূত্র জানায়, আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী- বিএনপির তিনজন, এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একজন, বাম দলগুলোসহ মহাজোটের অন্তর্গত অন্য দলগুলো থেকে একজন এবং আওয়ামী... বিস্তারিত
বিএনপির ৫৩ নেতাকর্মীকে ফের গ্রেপ্তারগাজীপুর প্রতিনিধি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির পর বিএনপির ৫৩ জন নেতাকর্মীকে আবার গ্রেপ্তার করা হয়েছে। জামিনে মুক্তির পর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে বিএনপির ৩৫ জন নেতাকর্মীকে ও ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে ১৮ নেতাকর্মীকে শনিবার দুপুরে আবার গ্রেপ্তার করা হয়। কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার বিএনপির নেতাকর্মীদের জামিনের কাগজ ঢাকা থেকে কাশিমপুরের কারাগারে পেঁৗছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বেলা দুইটার দিকে
নেতাকর্মীদের জামিন দেয়া... বিস্তারিত
পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নের তাগিদ কেরিরযাযাদি ডেস্ক বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের মানোন্নয়নে অগি্ননির্বাপণ ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া দ্রুত শেষ করার অনুরোধও জানিয়েছেন তিনি।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে জন কেরি এসব অনুরোধ জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়।
বৈঠকে রানা প্লাজার ভবনধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সমবেদনা... বিস্তারিত
বাগেরহাটে আ'লীগ নেতাসহ দুইজনকে গুলি করে হত্যাবাগেরহাট প্রতিনিধি খুলনা থেকে বাগেরহাট যাওয়ার পথে খুন হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতা। শনিবার খুলনার রূপসা উপজেলায় তার সঙ্গী মোটরসাইকেল চালককেও দুর্বৃত্তরা হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
খান জাহিদ হাসান ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
খুলনায় জাহিদের বাসা রয়েছে। সেখান থেকে ফকিরহাটে ফেরার পথে সকাল পৌনে ১০টার দিকে খুলনা-বাগেরহাট সড়কে আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে হত্যা... বিস্তারিত
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির জটিল সমীকরণএই নির্বাচনে শাসকদলকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না প্রধান বিরোধী দল। তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেবে না, তবে প্রার্থী দেবে।যাযাদি রিপোর্ট আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি 'ধরি মাছ না ছুঁই পানি' কৌশল গ্রহণ করেছে। দলের শীর্ষ নেতৃত্ব চাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনকে বৈধতা না দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে। আর এ জন্য আনুষ্ঠানিকভাবে তারা কোনো প্রার্থীকে মনোনয়ন দেবে না। কিন্তু নির্বাচনে অংশ নেবে।
বিএনপি নেতারা বলছেন, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে মহানগরগুলোর নেতৃত্ব অধিক গুরুত্বপূর্ণ। যে কারণে আসন্ন চার সিটি নির্বাচনে তারা আওয়ামী লীগকে ফাঁকা... বিস্তারিত
জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে নিষেধাজ্ঞাযাযাদি রিপোর্ট জাতীয় প্রেসক্লাবের সামনে রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি ছাড়া এখানে কোনো কর্মসূচি পালন করা যাবে না।
শাহবাগ থানা পুলিশের পরিদর্শক (পিআই) শহিদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সত্যি, প্রেসক্লাবের সামনে যে কোনো মিটিং-মিছিল করার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এসব কর্মসূচিতে ডিএমপির অনুমতি নিতে হবে।
শনিবার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের... বিস্তারিত
পদ্মায় দুর্নীতি : আজ কানাডা যাচ্ছে দুদক টিমযাযাদি রিপোর্ট পদ্মা সেতু দুর্নীতি মামলার অধিকতর তদন্তের জন্য আজ কানাডা যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই সদস্যের একটি টিম।
দুদক সূত্র জানায়, কমিশনের টিম কানাডায় ২৩ মে পর্যন্ত থাকবে। সেখানে অবস্থানরত পদ্মা সেতু দুর্নীতি মামলার আসামি কানাডীয় প্রকৌশলী প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহ এবং সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইলকে জিজ্ঞাসাবাদ ও রমেশের ডায়েরির
অনুলিপি সংগ্রহের... বিস্তারিত
জাতীয় গ্রিডে যোগ হলো আরো দেড় কোটি ঘনফুট গ্যাসজুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত বরমচাল-ভাটেরা গ্যাসক্ষেত্রের (ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র) ২ নাম্বার কূপ থেকে উৎপাদিত দেড় কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) কূপটি খনন করে।
ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ব্যবস্থাপক হাসানুজ্জামান শিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার বলেন, 'বর্তমানে গ্যাসক্ষেত্রের ২, ৩ এবং ৪ নাম্বার কূপ থেকে প্রায়... বিস্তারিত
অনলাইনে ৪৪৮ কলেজে একাদশে ভর্তি কার্যক্রম শুরুযাযাদি রিপোর্ট একাদশ শ্রেণিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শনিবার শুরু হয়েছে। সনাতন ও অনলাইন পদ্ধতিতে এ বছর শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। ৬ জুন পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে।
অনলাইনে ভর্তির জন্য ইতোমধ্যে ৬টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৮টি কলেজের নাম চূড়ান্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ২১৪টি, কুমিল্লা বোর্ডে ৫৪টি, রাজশাহী বোর্ডে ৩৫টি, সিলেট বোর্ডে ৪০টি, চট্টগ্রাম বোর্ডে ৩৫টি, এবং বরিশাল বোর্ডে ৭০টি কলেজ... বিস্তারিত
ঋণ নিয়ে বিপাকে আইসিবিশেয়ার বিক্রি করে ঋণ পরিশোধ করলে বাজারে বড় ধরনের বিপর্যয় ঘটবে_ আশঙ্কা বিশেষজ্ঞদেরআহমেদ তোফায়েল/আনোয়ার হোসেন রানা পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সম্প্রতি ঋণের ৩০০ কোটি টাকা পরিশোধে আরো সময় চেয়ে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
অর্থনীতিবিদরা বলছেন, প্রতিষ্ঠানটি পুঁজিবাজার স্থিতিশীলতায় বড় ধরনের ভূমিকা রাখে। বর্তমান বাজার পরিস্থিতিতে আইসিবি শেয়ার বিক্রি করে ঋণ পরিশোধের উদ্যোগ নিলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তাই তাদের ঋণের সময় বাড়ানোর বিষয়ে... বিস্তারিত
অ মৃ ত ব চ ন'সংলাপ নিয়ে উনি সকালে বলেন
এক কথা, আর বিকালে
বলেন আরেক'


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য
এম কে আনোয়ার... বিস্তারিত
রায় ৩০ মে : সাজা কমার সম্ভাবনা নাফিসেরযাযাদি রিপোর্ট যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চেষ্টার অভিযোগে বিচারাধীন বাংলাদেশি শিক্ষার্থী কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের বিরুদ্ধে রায় ৩০ মে ঘোষণার কথা রয়েছে। তবে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়ায় তার শাস্তি কিছুটা কম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশন নাফিসের বিচারকাজ পর্যবেক্ষণ করছে। ৩০ মে রায় ঘোষণার দিনও মিশনের কর্মকর্তারা আদালতে উপস্থিত থাকবেন।
সূত্র আরো জানায়, 'কনস্যুলার অ্যাকসেস' দেয়ার... বিস্তারিত
রংপুর বিভাগে আজ আধাবেলা হরতালের ডাকরংপুর প্রতিনিধি রংপুর বিভাগে আজ আধাবেলা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রংপুরের ৮ জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল শনিবার এই হরতাল আহ্বান করে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই হরতালের ঘোষণা দেয়া হয়। সংবাদ... বিস্তারিত
শোক সংবাদমুক্তিযোদ্ধা গাজী মুক্তার উদ্দিন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের মুক্তিযোদ্ধা গাজী মুক্তার উদ্দিন (৬৭) গত শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকালে হাটধলা ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ হাটধলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা।
... বিস্তারিত
মৃত্যুবার্ষিকীইলিয়াস আহমেদ
জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) ২২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলা দত্তপাড়া নিজ বাড়ি জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি জনপ্রিয় দৈনিক বাংলার বাণী পত্রিকার সম্পাদক ম-লীর সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি... বিস্তারিত
খুলনায় ১৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচিখুলনা অফিস মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহসহ ১৪ দফা দাবিতে নগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত 'আমরা খুলনাবাসী' এই কর্মসূচি পালন করে।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ নাসিরউদ্দিন। এ সময় নেতারা বলেন, আগামী বাজেটে ১৪ দফা দাবি পূরণে বরাদ্দ দিতে হবে। অন্যথায় ৩ জুনের পর এই সংগঠনের আহ্বানে... বিস্তারিত
বঙ্গবন্ধু সেতুর পেট্রোলম্যান সাময়িক বরখাস্তটাঙ্গাইল প্রতিনিধি অতিরিক্ত মালভর্তি অর্ধশত ট্রাক পারাপারের অভিযোগে বঙ্গবন্ধু সেতুর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের পেট্রোলম্যান আবদুল মোতালেবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান এমসিসিসি-ইউডিসি-এসইএলর পেট্রোলম্যান আবদুল মোতালেব অনেকদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে ট্রাকচালক এবং পরিবহন কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়ে অধিক মালবাহী ট্রাক সেতুর উভয় পাড়ে স্থাপিত ওজন স্টেশনে না ঢুকিয়ে পারাপার করতেন।
মঙ্গলবার ৫০ হাজার টাকার বিনিময়ে অর্ধশত অতিরিক্ত মালবোঝাই ট্রাক... বিস্তারিত
বাসাইল পৌরসভার প্রথম মেয়র হলেন মজিবর রহমানটাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক চেয়ারম্যান মজিবর রহমান। শনিবার ভোট গণনা শেষে ১০টি কেন্দ্রের সব কয়েকটির ফলাফলে স্বতন্ত্রপ্রার্থী মজিবর রহমান তালা প্রতীকে ৩ হাজার ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এনামুল করিম অটল জাহাজ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৯ ভোট। রিটানিং অফিসার এবং বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শাহীন আরা বেগম ওই ফলাফল ঘোষণা... বিস্তারিত
যমুনায় নৌকাডুবিতে একজন নিখোঁজসিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরের সোনাতনী এলাকায় শনিবার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। তিনি ধীতপুর গ্রামের লুকাই মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, সোনাতনীর চরে গরুর জন্য ঘাস কেটে ইউসুফসহ ৫ জন ডিঙি নৌকায় করে দুপুরে বাড়ি ফিরছিলেন। নৌকাটি স্রোতের টানে তলিয়ে যায়। এতে বাকি ৪ জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ইউসুফ আলী তলিয়ে গিয়ে নিখোঁজ হন।... বিস্তারিত
যমুনায় নৌকাডুবিতে একজন নিখোঁজসিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরের সোনাতনী এলাকায় শনিবার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। তিনি ধীতপুর গ্রামের লুকাই মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, সোনাতনীর চরে গরুর জন্য ঘাস কেটে ইউসুফসহ ৫ জন ডিঙি নৌকায় করে দুপুরে বাড়ি ফিরছিলেন। নৌকাটি স্রোতের টানে তলিয়ে যায়। এতে বাকি ৪ জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ইউসুফ আলী তলিয়ে গিয়ে নিখোঁজ হন।... বিস্তারিত
ড. মোমেন জাতিসংঘ সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিযাযাদি রিপোর্ট জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন দ্বিতীয় দফায় জাতিসংঘের সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভুক জেরেমিক নিজের অনুপস্থিত সময়ের জন্য তাকে এ দায়িত্ব দেন।
ড. এ কে আব্দুল মোমেন ১৭ মে (শুক্রবার) থেকে ২৮ মে এবং ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এর আগে গত ২৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত... বিস্তারিত
আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভআশুলিয়া (সাভার) সংবাদদাতা কারখানা খুলে দেয়ার দ্বিতীয় দিনের মাথায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আশুলিয়ায় আবারো বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শ্রমিকরা। শনিবার সকালে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে বহালের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা।
আশুলিয়ার বাইপাইল এলাকার গিল্ড্রেন শাহরিয়ার গার্মেন্টের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ৭৫ জন শ্রমিককে ছাঁটাইয়ের একটি তালিকা দেখতে পান। এ খবর অন্য শ্রমিকদের কাছে ছড়িয়ে পড়লে তারা অ্যাডমিন কর্মকর্তা শাহিন, অনুপ এবং সাইফুলের অপসারণসহ ছাঁটাইকৃত শ্রমিকদের... বিস্তারিত
ময়মনসিংহে ট্রেনে আগুনের তদন্ত কর্মকর্তাকে কুপিয়ে আহতময়মনসিংহ প্রতিনিধি জামায়াতে ইসলামের হরতালে ময়মনসিংহে ট্রেন পোড়ানোর মামলার তদন্ত কর্মকর্তাকে কুপিয়েছে দুবর্ৃৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে গফরগাঁও রেলস্টেশনে হামলায় পড়েন ময়মনসিংহ জিআরপি থানার এসআই মনোয়ার হোসেন।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদ-ের রায়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর তা-বের সময় গত মার্চ মাসে গফরগাঁও রেলস্টেশনে 'ব্রহ্মপুত্র এক্সপ্রেসে' আগুন দেয়ার মামলা তদন্ত করছেন তিনি।
জামায়াতে ইসলামীর নেতাদের আসামি করে করা ওই মামলার তদন্ত কর্মকর্তাকে কারা কুপিয়েছে, তা জানাতে... বিস্তারিত
শ্রীনগরে ছাত্রলীগকর্মীসহ গুলিবিদ্ধ ২মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হত্যা মামলার অন্যতম সাক্ষী ছাত্রলীগ কর্মী ছোট শাহিনসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বাঘড়া ইউনিয়নের তালুকদার বাড়ির মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী ছোট শাহিন ও এছহাককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সামপ্রতিক সময়ে বাঘড়া এলাকায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হত্যার ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাজুল গ্রুপের বেশ... বিস্তারিত
ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, এক দুর্বৃত্ত আটকঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামে বিরুদ্ধাচারণ করায় সন্ত্রাসী কমল ও তার সহযোগীরা বিকাশ ম-ল নামে এক যুবককে বুধবার রাতে কুপিয়েছে। এ সময় গ্রামবাসী কমল হাওলাদার নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে। আহত বিকাশকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী কমল ও তার সহযোগীদের কর্মকা-ের প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা বিকাশকে বুধবার রাতে সুপারি কেনার কথা বলে ঘর... বিস্তারিত
মান্দায় আদিবাসী নারী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তারমান্দা (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর মান্দায় আদিবাসী নারী খইমুনি পাহান (৩০) হত্যাকা-ের ঘটনায় স্বামী পনির পাহানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পনির উপজেলার কালীসফা গ্রামের টিবু পাহানের ছেলে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পনির পাহানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পনির হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।... বিস্তারিত
বরিশাল ও খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুবরিশাল অফিস নগরীর কালীবাড়ি রোডে মুফতি মনিরুল ইসলামের বাসায় শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌরনদী থানা রাশেদিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র ইলিয়াস আলী মোল্লা (১৮) মারা গেছেন।
উপজেলার বাঙ্গিলা গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে ইলিয়াস মাদ্রাসার শিক্ষক মুফতি মনিরুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার নগরীর কালীবাড়ি রোডে ওই শিক্ষকের বাসায় বেড়াতে যান। শুক্রবার সকালে ইলিয়াস ওই বাসায় বৈদ্যুতিক মটরে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
... বিস্তারিত
সেনবাগে পুলিশ টহলের মধ্যেও ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিসেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালীর সেনবাগের দক্ষিণ বিজবাগ গ্রামে শুক্রবার রাতে পুলিশ টহলের মধ্যেও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় সশস্ত্র ডাকাতরা পরিবারের লোকজনকে মারধর ও জিম্মি করে ৬ ভরি স্বর্ণালঙ্কার, টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে।
স্থানীয়রা জানান, রাতে সেনবাগ থানার এএসআই জসিমের নেতৃত্বে একদল পুলিশ বিজবাগ গ্রামে টহল দিচ্ছিলেন। রাত সোয়া ১টার দিকে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin