হোম পেজস্বদেশ
কৃষকের স্বপ্ন পানির নিচেজলাবদ্ধতাস্বদেশ ডেস্ক মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, ঝালকাঠির রাজাপুর এবং হবিগঞ্জের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শত শত হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। বিশেষ করে ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকার ধান পচে গেছে। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সংবাদদাতাদের পাঠানো খবর :
মতলব (চাঁদপুর) : কয়েকদিনের অব্যাহত প্রবল বর্ষণে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে প্রকল্পের এক-তৃতীয়াংশ পাকা বোরো ধান... বিস্তারিত
ভরাট হচ্ছে কাপ্তাই হ্রদহুমকির মুখে অর্থনীতি পর্যটন শিল্পফজলুর রহমান রাজন রাঙামাটি কাপ্তাই হ্রদ খননের অভাবে নাব্য হারিয়ে আজ ভরাট হতে চলেছে। অথচ এটি খনন বা সংস্কারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। শিগগিরই এটি খনন করা না হলে এ অঞ্চলের মানুষের অর্থনীতি, যোগাযোগ ও পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে।
জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে কাপ্তাই হ্রদটি পার্বত্য মানুষের জন্য অভিশাপ হলেও দেশে সোনালি দিগন্তের সূচনা করেছিল। ১৯৬০ সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চালু করা... বিস্তারিত
গোপালগঞ্জে বজ্রপাতে চার জনের মৃত্যুগোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে বৃহস্পতিবার বজ্রপাতে চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন। দুপুরে বয়ে যাওয়া ঝড়োবৃষ্টির মধ্যে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। সদর উপজেলার তেলিভিটা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে পরিতোষ মিস্ত্রি (৫০) এবং বশাক মোড়ল (২২) নামে দুই শ্রমিক নিহত হন। নিহত পরিতোষ খুলনার কয়রা উপজেলার শেওড়া গ্রামের মৃত খোকন মিস্ত্রির ছেলে এবং বশাক সাতক্ষীরার আশাশুনি উপজেলার একরা গ্রামের নূর ইসলাম... বিস্তারিত
বোরহানউদ্দিনে বাস পুকুরে পড়ে তিন জন নিহতসড়ক দুর্ঘটনায় নিহত আরো ৬স্বদেশ ডেস্ক ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া নেত্রকোনা, ঝিনাইদহের কালীগঞ্জ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং বরিশালের বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরো ৬ জন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :
বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ৩ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন মিহির চন্দ্র দে (৩৮), মাকসুদ সিকদার (৩৫) ও... বিস্তারিত
বীরগঞ্জে মাঠ দিবসবীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের বীরগঞ্জে বুধবার খাদ্য নিরাপত্তায় ভুট্টা ফসলের ওপর 'অমস্নীয় মাটিতে ডলোচুনের প্রভাব' বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কর্নেল বিশ্ববিদ্যালয় ইউএসডিএ আমেরিকার আর্থিক সহযোগিতা এবং আরডিআরএসের আয়োজনে সাতোর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জোয়াহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার আকতার হোসেন, শরৎ চন্দ্র, আরডিআরএসের ব্যবস্থাপক হাসানুজ্জামান, মাঠ প্রশিক্ষক নাজমুল হোসেন, রাবি্ব আব্দুল্লাহ প্রমুখ।... বিস্তারিত
ছয় জেলায় গৃহবধূসহ ৬ জনকে হত্যারাজশাহী নারায়ণগঞ্জে ২ লাশ উদ্ধারস্বদেশ ডেস্ক যশোর সদর, সিরাজগঞ্জের কামারখন্দ, পাবনার ফরিদপুর, পিরোজপুরের মঠবাড়িয়া, নেত্রকোনার মোহনগঞ্জ এবং চাঁদপুরের মতলবে ছয় জনকে হত্যা করা হয়েছে। এছাড়া পুলিশ রাজশাহী এবং নারায়ণগঞ্জের বন্দর থেকে ২ লাশ উদ্ধার করেছে। অফিস, প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইফুল ইসলাম (৩২) চৌবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেন ভূঁইয়ার ছেলে। কামারখন্দ থানার ওসি আমিনুল ইসলাম জানান,... বিস্তারিত
বৈরী আবহাওয়ানোয়াখালীর কোম্পানীগঞ্জ ও হাতিয়ায় নৌযান চলাচল বন্ধনোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। হাতিয়া থেকে জেলা সদরের সঙ্গে নৌপথে যোগাযোগের একমাত্র মাধ্যম বিআইডবিস্নউটিএর দুটি সি-ট্রাকও মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে। এছাড়া উত্তাল মেঘনায় ট্রলারে যাত্রী পারাপার বন্ধ রাখতে হাতিয়ার নলচিলা ও চেয়ারম্যান ঘাটে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, সকাল থেকে সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলে ৩... বিস্তারিত
শ্রীমঙ্গলে সংবর্ধনাশ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা শ্রীমঙ্গলে চায়ের আন্তর্জাতিক নিলাম বাজার স্থাপনের সম্ভাব্যতা যাছাইয়ের জন্য সে যাওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ী সমিতি। সুফিয়া কমপ্লেক্সে ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য দেন- প্রতিনিধি দলের সদস্য বেগম তহুরা আলী এমপি, বেগম রুমানা মাহমুদ এমপি, টিপু মুন্সী এমপি, ব্যবসায়ী ডা. আবদুল আহাদ, চেম্বার সভাপতি কামাল আহমদ, চা বাগান মালিক সিরাজুল ইসলাম... বিস্তারিত
শর্ট নিউজফরিদপুরে হেরোইনসহ
মাদকব্যবসায়ী আটক
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের গঙ্গাবর্দি এলাকায় বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে। এ সময় সিফাত (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে জানানো হয়, তার কাছ থেকে দুটি প্যাকেটে থাকা ৬০ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। সিফাতের নামে ফরিদপুর ও রাজবাড়ী থানায় একাধিক মামলা... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin