বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
এফডিসি ঘুরে এলেন আনোয়ার হোসেনবিনোদন রিপোর্ট ![]() এফডিসিতে আনোয়ার হোসেন (মাঝে)নবাব সিরাজউদ্দৌল্লা'খ্যাত চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেতা আনোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে তার দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল এফডিসিতে ঘুরে এসেছেন। পূর্ব ঘোষনা অনুযায়ী সিনিয়র শিল্পীদের সংগঠন 'বন্ধন'র উদ্যোগে এবং আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর সার্বিক সহযোগিতায় আনোয়ার হোসেন তার প্রিয় কর্মস্থলে ঘুরে বেড়ান। এ সময় তার সঙ্গে ছিলেন- সহধর্মিনী নাসিমা আনোয়ার, চিত্রনায়িকা সুচন্দা, বরেণ্য অভিনেত্রী মীরানা জামানসহ আরো অনেকেই। স্যাটেলাইট চ্যানেল 'চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাচসাসের সভাপতি আব্দুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় আনোয়ার হোসেনের প্রিয় কর্মস্থলে ঘুরে বেড়ানোর স্মরণীয় মুহুর্তটি গতকাল দুপুরে চ্যানেল আইতে সরাসরি প্রচারিত হয়। এই সময় আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন মীরানা জামান, সুচন্দা, দেলোয়ার জাহান ঝন্টু, মিশা সওদাগর, আব্দুল লতিফ বাচ্চু, আবু মুসা দেবুসহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাচসাস সভাপতি আব্দুর রহমান। এ সময় চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিশেষ সম্মানা তুলে দেয়া হয় আনোয়ার হোসেনকে। পাশাপাশি আনোয়ার হোসেন অভিনীত 'নবাব সিরাজউদ্দৌলা' ছবির সংলাপ উপস্থাপন করেন চিত্রনায়ক সুব্রত।বয়সের ভারে ন্যুজ আনোয়ার হোসেন এ সময় এফডিসি নিয়ে স্মৃতিচারণ করতে চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলতে পারেন নি। প্রিয় কর্মস্থল ঘুরে বেড়ানোর পর আনোয়ার হোসেন 'বন্ধন'র প্রতিষ্ঠাতা অভি মঈনুদ্দীনসহ পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগীতায় আয়েশা মেমোরিয়াল হসপিটালের এ্যাম্বুলেন্সে চড়ে তার কলাবাগানস্থ বাসায় ফিরে যান। উল্লেখ্য, আনোয়ার হোসেন এ পর্যন্ত পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার', 'একুশে পদক'সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। গত বছরের নভেম্বর কিংবদন্তীতুল্য এ অভিনেতা ৮১ বছরে পা রেখেছেন। বার্ধক্যজনিত নানা সমস্যার কারনে তিনি দীর্ঘদিন ধরে নিরবে-নিভৃতে জীবন-যাপন করে আসছেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |