মতামত :
¦
¦
রণবীর কাপুরের মাকড়সা ভীতিবিনোদন ডেস্ক 'রকস্টার'খ্যাত বলিউড অভিনেতা রণবীর কাপুরের মাকড়সা ভীতি রয়েছে। তিনি মাকড়সা দেখলেই ভয়ে শিউরে ওঠেন। সম্প্রতি দীপিকা পাডুকোন তার সাবেক প্রেমিক রণবীর কাপুর সম্পর্কে এ অজানা তথ্য ফাঁস করে দিয়েছেন।
মিডডের খবরে জানা গেছে, মাকড়সা দেখলে সবাই তা তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু রণবীর মাকড়সা দেখলে দূরে কোথাও গিয়ে লুকিয়ে পড়েন। এমনকি, তিনি সব সময় তার রুম কিংবা গাড়িতে কীটনাশক ওষুধ রাখেন। শুধু তাই নয়; শুটিং স্পটে মাকড়সার উপদ্রব আছে কিনা, তাও নিশ্চিত হয়ে নেন।
এ প্রসঙ্গে দীপিকা জানান, রণবীরের এই বাড়াবাড়ি রকমের মাকড়সাভীতি একটু বিস্ময়করই বটে। কারণ, এ ধরনের ভয় সাধারণত মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়। রণবীরের এমন মেয়েসুলভ আচরণের জন্য তিনি সব সময় তাকে নিয়ে মজা করেন।
বর্তমানে রণবীর-দীপিকা 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির প্রচারণা চালাচ্ছেন। এটি তাদের ব্রেক-আপের পর প্রথম ছবি।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin