বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
রবিতে বিনিয়োগ করবে না ডোকোমোযাযাদি রিপোর্ট মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের দ্বিতীয় অংশীদারী কোম্পানি জাপানের এনটিটি ডোকোমা থ্রি-জি নিলামের আগে আর কোনো বিনিয়োগ করবে না। তাদের অংশীদারিত্বের পরিমাণ ৩০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে নামিয়ে আনছে। বুধবার রাজধানীর গুলশানে রবির করপোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে রবি। সংবাদ সম্মেলনে রবির সার্বিক অবস্থা তুলে ধরেন চিফ ফাইন্যান্সসিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় রবির চিফ মার্কেটিং অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ হিউম্যান রিসোর্স অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিকুল ব্যবসায়িক আবহ ও অনিশ্চয়তার কারণে রবিতে বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডোকোমো। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মালয়েশিয়ার আজিয়াট বারহাদ তাদের অংশীদারিত্ব ৯২ শতাংশে উন্নীত করবে। মোবাইল ফোন অপারেটর এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ শিল্প এক বিরূপ পরিস্থিতিতে রয়েছে। রবি জানিয়েছে, এনবিআরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাটের ইস্যুতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নও সে ইস্যুতে কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি। তাই থ্রি-জি নিলামে অংশগ্রহণের বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। প্রথম প্রান্তিকের ফলাফল : রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও ভারপ্রাপ্ত সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, প্রথম প্রান্তিকে গ্রাহকের সংখ্যা ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে কঠিন ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে বৃদ্ধির স্বাভাবিক হার হ্রাস পেয়েছে। প্রথম প্রান্তিকে সুদ, কর, সাশ্রয়ী মূল্য, ঋণের অর্থ শোধ ইত্যাদি কারণে কোম্পানির আয় কমেছে। এ সময় রবির রাজস্বের পরিমাণ ১০ হাজার ৮০৬ মিলিয়ন টাকা_ যা গত প্রান্তিকের তুলনায় ৫.৫ শতাংশ বেশি। তবে সিমকার্ডের ওপর উচ্চ করারোপ করায় সে খাতে ১ হাজার ১৩১ মিলিয়ন টাকা পরিশোধ করায় কোম্পানির লাভের পরিমাণ কমেছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |