শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে
রাষ্ট্রপতির সংবর্ধনাযাযাদি রিপোর্ট ![]() রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার বঙ্গভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন -ফোকাস বাংলাবৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পত্নী মিসেস রাশিদা খানম বৃহস্পতিবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভুটান ও মিয়ানমারের রাষ্ট্রদূতরা, শ্রীলংকার হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় নেতারা, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তি এ সংবর্ধনায় অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পত্নী মিসেস রাশিদা খানম আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনে স্বাগত জানান। তারা অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতির এই ঐতিহ্যকে সমুন্নত রেখে, দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সবার সম্মিলিত প্রচেষ্টার আয়োজন। তিনি বলেন, বিভিন্ন সময় ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল একটি চক্র মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের এ ধরনের হীন কর্মকা- সাধারণ মানুষ কখনো সহজভাবে গ্রহণ করেনি। তাদের সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। রাষ্ট্রপতি সবাইকে মিলে-মিশে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার আহ্বান জানান। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |