মতামত :
¦
¦
আইন ঠিকমতো পড়ে আসুন, রানাকে সাকামানবতাবিরোধী অপরাধের বিচারযাযাদি রিপোর্ট সাক্ষীকে প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করে প্রসিকিউশনের আপত্তির মুখে পড়ে প্রসিকিউটর রানা দাশগুপ্তকে আইন 'ভালোমতো পড়ে' আসতে বললেন যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী।
বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণের সময় প্রসিকিউটরকে এই পরামর্শ দেন আসামি। এদিন বিএনপি নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন চট্টগ্রামের রাউজানের বাসিন্দা ৭৮ বছর বয়সী চপলা রানী।
তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তার দুই ভাসুর ও বাবার নিহত হওয়ার ঘটনা বর্ণনা করেন। ঘটনার সময় সেখানে সালাউদ্দিন উপস্থিত ছিলেন বলে সাক্ষ্যে বলেন তিনি। চপলা রানীর সাক্ষ্য দেয়া শেষ হলে সালাউদ্দিন কাদের সাক্ষীকে ৩টি প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, আইনে আসামির সাক্ষীকে জেরা করার কোনো নিয়ম নেই।
তখন চট্টগ্রামের বাসিন্দা রানা দাশগুপ্তকে ওই জেলার সংসদ সদস্য সালাউদ্দিন কাদের বলেন, 'রানা সাহেব আইনটা ভালোমতো পড়ে আসুন। আমরা আইন বানিয়েছি, সেই আইন নিয়ে আপনারা ব্যবসা করেন। সবই তো জানি।'
এ সময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, একসঙ্গে দুইজন জেরা করা যায় না। আপনার আইনজীবীর জেরা শেষ হলে আপনি শ্রশ্ন করার সুযোগ পাবেন। তখন সালাউদ্দিন বলেন, 'অন্য কোনো প্রিভিলেজই দেন না, এই প্রিভিলেজ দিলেই কী, আর না দিলেই কী।' এরপর সালাউদ্দিন কাদেরের আইনজীবী আহসানুল হক হেনা সাক্ষীকে জেরা শুরু করেন। তার জেরা শেষ হলে দুপুর সাড়ে ১২টার দিকে সালাউদ্দিন কাদের প্রশ্ন করার সুযোগ পান। কুমারের স্ত্রী চপলা রানীকে প্রথম প্রশ্নে সালাউদ্দিন কাদের জিজ্ঞাসা করেন, 'আপনি বা আপনার স্বামী হাঁড়ি-পাতিল বিক্রি করার জন্য কোনো দিন আমার বাড়িতে গিয়েছিলেন কিনা?' এই প্রশ্নে 'না' সূচক উত্তর দেন চপলা রানী। এরপর তিনি প্রশ্ন করেন, 'আমি কোনো দিন হাঁড়ি-পাতিল কিনতে আপনার বাড়িতে গিয়েছিলাম কিনা?'
এই প্রশ্নের উত্তরে সাক্ষী বলেন, 'দেখি নাই।' তৃতীয় প্রশ্নে সালাউদ্দিন কাদের জিজ্ঞাসা করেন, 'আপনার বয়স যখন (১৯৭১) ২৫ থেকে ৩৯ বছর ছিল, সে সময় চট্টগ্রামের কোথাও আমার স্থায়ী ঠিকানা ছিল কিনা, তা জানেন না কি?'
এর উত্তরেও সাক্ষী চপলা রানী বলেন, 'আমার জানা নাই।'
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin