মতামত :
¦
¦
সন্ত্রাসীদের গুলিতে রাজশাহীতে নিহত যুবলীগ নেতারাজশাহী অফিস সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রাজশাহী মহানগরীর ৭ নাম্বার ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন বাবুল (৪০)। বেশ কয়েকজন তাকে গুলি করলে মারা যান বাবুল।
বুধবার বিকাল ৫টার পর মহানগরীর চ-িপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে বাসা থেকে বের হন বাবুল। এ সময় স্থানীয় বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এলাকায় আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতার জের এবং ঠিকাদারি ও বেটিং চক্রের ভাগাভাগি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম। নিহতের পেটে একটি গুলি লেগেছে।
ওসি জানান, লাশ বর্তমানে রামেক হাসপাতালে রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তরে অভিযান চলছে বলেও জানান তিনি।
এদিকে যুবলীগ নেতা বাবুলের ওপর হামলাকারীদের মধ্যে মাহফুজ, জনি ও টমি নামক তিনজনকে চেনা গেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin