সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
দেশটা যেন সরকারের মগের মুল্লুক : বিএনপিযাযাদি রিপোর্ট ![]() সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু -যাযাদিবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে জরুরি অবস্থা জারি নেই। তারপরও সরকার অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং স্বৈরাচারীভাবে বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না। অন্যদিকে, সরকারের আশ্রিত ১৪ দলীয় জোটকে কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে। তাদের কর্মকা- প্রমাণ করে, একাত্তর সালের অর্জিত গণতন্ত্রকে এই সরকার কবরস্থ করছে।রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সন্মেলনে তিনি এসব কথা কলেন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থবিষয়ক সম্পাদকআবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আযাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ। শামসুজ্জামান দুদু বলেন, এই দেশটা যেন সরকার মগের মুল্লুকে পরিণত করেছে। শেখ হাসিনা যেটা বলছেন, করছেন, তার মন্ত্রিসভার উকিল-মোক্তাররাও তাই করছেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত বন্ধ করে দেয়া হয়েছে। দলের সিনিয়র থেকে শুরু করে জুনিয়র নেতাকর্মীদের এখানে আসতে দেয়া হচ্ছে না। কোনো নেতাকর্মী স্বাচ্ছন্দ্যে দলের কার্যালয়ে আসতে পারছেন না। তিনি বলেন, দেশে এখন ১৯৭২-৭৫ সালের মতো এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তৎকালীন সরকারপ্রধান শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা স্পষ্টভাষায় বলতে চান, যত গ্রেপ্তার, হুমকি এবং নির্যাতন করা হোক না কেন, জনগণের আন্দোলন থেকে বিএনপিকে সরানো যাবে না। দলীয় সংসদ সদস্য বরকতউল্লাহ বুলুকে কাশিমপুরের হাই সিকিউরিটি জোনে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই জোনে দুর্ধর্র্ষ শীর্ষ সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের রাখা হয়। সেখানে নবম সংসদের নির্বাচিত সংসদ সদস্য বরকতউল্লাহ বুলুকে রাখা হয়েছে। তিনি জানান, সারাদেশের কারাগারগুলোতে হাজার হাজার নেতাকর্মীকে আটকে রাখা হয়েছে। আন্দোলনের কর্মসূচি দেয়া থেকে পিছিয়ে গেছেন কেন- জানতে চাইলে দুদু বলেন, ঘূর্ণিঝড় 'মহাসেন'-এর কারণে তারা কর্মসূচি ঘোষণা করেও তা প্রত্যাহার করে নেন। তারা কর্মসূচি থেকে পিছিয়ে যাননি, কর্মসূচির মধ্যেই আছেন। সামনে কর্মসূচি আসছে। ১০ দিনের কর্মসূচি এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩২তম শহাদাতবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২৭ মে থেকে এই কর্মসূচি শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে- জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, রক্তদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও রাজধানীতে তিন দিনব্যাপী দারিদ্র্য ভোজের আয়োজন করা হবে। ৩০ মে থেকে ২ জুলাই পর্যন্ত ভোজ অনুষ্ঠানগুলোয় বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন। অন্ধকারের রাজনীতিকে উৎসাহিত করবে : রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, আগামী এক মাস সভা-সমাবেশ নিষেধে স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং সংবিধান পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত অন্ধকারের রাজনীতিকে উৎসাহিত করবে। এ সিদ্ধান্ত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে সরে আসারও আহ্বান জানান তিনি। রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টির প্রতিষ্ঠাতা আবদুল মতিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার রফিকুল বলেন, মিছিল-মিটিং করা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এটা গণতন্ত্রের মূল স্তম্ভ। কিন্তু সে অধিকার কেড়ে নেয়ার এখতিয়ার সংবিধান কাউকে দেয়নি। সভা-সমাবেশ নিষেধের ঘোষণা অগণতান্ত্রিক। তিনি বলেন, সরকার যদি প্রকাশ্য রাজনৈতিক অধিকার কেড়ে নেয়, তাহলে অপ্রকাশ্য রাজনীতি উৎসাহিত হবে। যদিও গণতান্ত্রে বিশ্বাসী দল হিসেবে তারা তা চান না। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য রিভিনিং বা পুনর্বিবেচনা করার জন্য আমি আহ্বান জানাই। আমরা চাই এ দেশে গণতন্ত্র টিকে থাকুক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হোক। কথা বলার অধিকার অটুট থাকুক।' এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |