বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
রাষ্ট্রপতির শপথ
পড়ানো নিয়ে
হাইকোর্টে রিটযাযাদি রিপোর্ট প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকার দিয়ে রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান করে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি (৬৪৮৭/২০১৩) দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছে, সংবিধানের ৫৩ (ক) ফরম ১-এর 'প্রধান বিচারপতি' শব্দগুলোর পরিবর্তে 'স্পিকার' শব্দটি প্রতিস্থাপিত হবে। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও জাতীয় সংসদের স্পিকারকে বিবাদী করা হয়েছে। ইউনুস আলী জানান, শুধু রাষ্ট্রপতি আবদুল হামিদকে ছাড়া ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত দেশের সব রাষ্ট্রপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি। আর এবার রাষ্ট্রপতি আবদুল হামিদকে সংসদের ডেপুটি স্পিকার শপথ পড়িয়েছেন। বর্তমান সংবিধান অনুসারে স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান রয়েছে। ডেপুটি স্পিকারকে এ সুযোগ দেয়া হয়নি। কিন্তু ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তৃতীয় তফসিলের ১৪৮ অনুচ্ছেদের শপথ ও ঘোষণায় সংশোধনী আনা হয়। এই সংশোধনীতে প্রধান বিচারপতির বদলে স্পিকারকে রাষ্ট্রপতির শপথের দায়িত্ব দেয়া হয়। এর আগে সংবিধানে ১৪ বার সংশোধনী আনা হয়। কিন্তু কোনো সময়ই সংবিধানের এই বিধানে কোনো সরকার হাত দেয়নি। সংবিধানের ৫৩(ক) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে স্পিকারের মাধ্যমে শপথ পাঠ করানো সংবিধান ও আইনবহির্ভূত। এই অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোর প্রতি আঘাত করা হয়েছে বলে রিটকারী আইনজীবী জানান। তিনি জানান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সংবিধানেও বিধান রয়েছে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি বা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক শপথ পড়াবেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছাড়া বা সব রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছেন। রিটে রাষ্ট্রপতির শপথ সংক্রান্ত সংবিধানের তৃতীয় তফসিল ৫৩(ক) অনুচ্ছেদকে কেন অবৈধ ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |