বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ভারত যাচ্ছেন
বাংলাদেশের রেসার তুষারক্রীড়া প্রতিবেদক ![]() দুঃসাহসিক এক চ্যালেঞ্জিং খেলা কার রেস। রেসিং এখনো বাংলাদেশে তেমন একটা পরিচিতি পায়নি। তবে ধীরে ধীরে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করছেন কার রেসাররা। ফর্মুলা ফোর কার রেসে অংশ নিতে আজ ভারত যাচ্ছেন বাংলাদেশি কার রেসার মাহফুজুর রহমান তুষার। সেখানে সিঙ্গেল সিট ওপেন হুইল ক্লাস কারের প্রতিযোগিতায় নামবেন তিনি। ভারতের তামিলনাড়ুতে চেন্নাই থেকে কুয়েনজট পর্যন্ত পাড়ি দিতে হবে কারি মোটর স্পিড ওয়ে, মাদরাস মোটর স্পোর্টস ক্লাব ও বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট ওয়ে। সেখানে তুষারের প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরো ২৩ জন। তাদের পেছনে ফেলে ভারতে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়াতে চান রেসার তুষার। ৫ জুলাই থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হবে ৭ জুলাই। স্বাগতিক ভারতের ২২ জন এবং ইংল্যান্ড ও বাংলাদেশের একজন করে প্রতিযোগী অংশ নেবেন এ টুর্নামেন্টে। ফর্মুলা ফোরের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে থাকবে ৬০ হাজার রুপি, রানার্সআপ ৪০ হাজার রুপি এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৩৫ হাজার রুপি। রেসিংয়ে তুষারের শুরুটা ২০১০ সালে। অনেকটা জেদের বসেই এসেছেন ভিন্নধারার এ খেলায়। এ প্রসঙ্গে জানতে চাইলে তুষার বলেন, 'রেসিংয়ে অনেক আগে থেকেই ভারত পাকিস্তান ভালো করছে। অথচ বাংলাদেশ নেই। সেটা দেখে খুব খারাপ লাগত। দেশকে অনেক ভালোবাসি। দেশের জন্য কিছু করতে চাই। তাই রেসিংয়ে এসেছি।' ২০১০ সালে রেসিংয়ে আসেন তুষার। ২০১১ সালে স্পিড রেসিং গো কার্টট্রেক মাস্টার কম্পিটিশনে বাংলাদেশ থেকে ৩০০ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হন তুষার। সেই সুবাদে ফর্মুলা ফোরে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন এই তরুণ রেসার। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
খেলাধুলা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |