মতামত :
¦
¦
কানে রাজকীয় বেশে সোনমবিনোদন ডেস্ক ৬৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে রাজকীয় বেশে হাজির হয়েছেন অনিলকন্যা সোনম কাপুর। তিনি কানের চতুর্থদিনে শাড়ি পড়ে লাল গালিচায় হাঁটেন। তিনি ভারতীয় লুকে ঐতিহ্যবাহী গয়নায় নিজেকে রাজকীয়ভাবে উপস্থাপন করেছিলেন।
শান্তাবান্ত ডটকমের খবরে জানা গেছে, গত বছর কানের লাল গালিচায় সোনমের অভিষেক ঘটে। ওইবার তিনি নিজেকে একেবারে ভিন্ন লুকে উপস্থাপন করেছিলেন। সেই স্রোতধারায় এবারো তিনি মেচিং ফুল সস্নিপ বস্নাউজের সঙ্গে ক্রিম রঙ্গের শাড়ি পড়েছিলেন। নাকে পড়েছিলেন হোয়াইট স্টোনের নোলক। আর চোখে সত্তর দশকের নায়িকাদের অনুরূপ টেনে কাজল পড়েছিলেন। কিন্তু তার হাত, গলা এবং কান একেবারেই খালি ছিল। ওই সময় সোনম 'সস্নাম ডগ মিলিনিয়র'খ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টোর সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
এ প্রসঙ্গে এক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, 'সোনমকে ভারতীয় সাজে বেশ রাজকীয় দেখাচ্ছিল। নাকের নোলক পরিহিত সোনমকে যেন আর সবার চেয়ে একেবারেই আলাদা লাগছিল।'
সূত্রটি আরো জানিয়েছে, এর আগে ২০০৫ সালে কানে ভারতীয় নির্মাতা নন্দিতা দাস নিজেকে ভারতীয় সাজ-পোশাকে উপস্থাপন করেন। ওই সময় তিনি সিল্কের শাড়ি, গাজরা, চকের নেকলেস এবং ম্যাং টিকা পড়েছিলেন।
সোনম ভারতীয় চলচ্চিত্রের ১শ' বছর পূর্তি উপলক্ষে একটি প্রতিবেদন তৈরি করেছেন। তিনি কানে সেটির প্রতিনিধিত্ব করছেন।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin