শনিবার, মে, ২৫, ২০১৩: জ্যৈষ্ঠ ১১, ১৪২০ বঙ্গাব্দ: ১৪ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪২ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
এক মাস পর গানে বিশ্বজিৎবিনোদন রিপোর্ট ![]() রাজনৈতিক অস্থিরতা ও ব্যক্তিগত কাজে ব্যস্ততার কারণে টানা এক মাস গান থেকে ছুটি নিয়েছিলেন চিরসবুজ কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। এর মধ্যে কিছুদিন কলকাতাতেও বেড়িয়ে এসেছেন তিনি। বিগত এক মাস পর আজ থেকে আবার গানে ফিরছেন বিশ্বজিৎ। চলতি সপ্তাহে তার একাধিক স্টেজ শো রয়েছে বলে তিনি জানিয়েছেন। কুমার বিশ্বজিৎ নজরুলজয়ন্তী উপলক্ষে আজ রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে গান পরিবেশন করবেন। এরপর ২৮ মে রূপসী বাংলা উইন্টার গার্ডেনে ডাক্তারদের জন্য আয়োজিত একটি সেমিনারে গান গাইবেন। ৩০ মে ফাউন্ডেশন ডে উপলক্ষে তার উত্তরা ক্লাবে গান গাওয়ার কথা রয়েছে। কুমার বিশ্বজিৎ বলেন, 'মাসখানেক গান থেকে দূরে ছিলাম। মাঝে কিছুদিন চর্চাও করতে পারিনি। কলকাতা থেকে ফিরে এসে গত দু'দিন বেশ কিছুক্ষণ সঙ্গীতচর্চা করেছি। চলতি সপ্তাহের কনসার্টগুলোয় আমি আমার জনপ্রিয় গানগুলোই শ্রোতাদের শোনাব। পাশাপাশি শ্রোতাদের ভালোলাগার গানগুলোকেও প্রাধান্য দেব।' এদিকে গতকাল এনটিভিতে প্রচার চলতি 'হা শো'র গ্র্যান্ড ফিনালেতে এবং ম্যাগাজিন অনুষ্ঠান 'স্মাইল শো'তে দুটি গান গেয়েছেন বিশ্বজিৎ। দুটি গানেরই রেকর্ডিং সুসম্পন্ন হয়েছে। আগামী মাসের মাঝামাঝিতে কুমার বিশ্বজিৎ তার ২৮তম একক অ্যালবামের রেকর্ডিং শুরু করবেন বলে জানিয়েছেন। এছাড়া তার অতীতের জনপ্রিয় গানগুলো নিয়ে একাধিক রিমেক অ্যালবাম প্রকাশেরও পরিকল্পনা রয়েছে। কুমার বিশ্বজিৎ প্রফেশনাল কণ্ঠশিল্পী হিসেবে স্বাধীনতার পর পরই মঞ্চে গান পরিবেশন শুরু করেন। চট্টগ্রামের মুসলিম ইন্সটিটিউট হাউসে জীবনে প্রথম তিনি মঞ্চে গান পরিবেশন করেন। ১৯৮৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলসে গান গাওয়ার মধ্য দিয়ে তার আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে অভিষেক ঘটে। এরপর কুমার বিশ্বজিৎ অসংখ্য একক ও মিক্সড অ্যালবামে, স্টেজে ও চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা লাভ করেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে
বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |