মতামত :
¦
¦
ঢামেক হাসপাতালে অগি্নদগ্ধ ছাত্রীর মৃত্যুযাযাদি রিপোর্ট এসএসসি পরীক্ষায় ফেল করায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে চৈতী সাহা (১৬)। তার বাবার নাম শীতল সাহা। যশোরের কেশবপুর সাহাপাড়ারের ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ-ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর সাড়ে ১২টায় মারা যায়। শীতল সাহা কান্নাজড়িত কণ্ঠে জানান, 'আমার মেয়ে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়। গত ৯ মে এসএসসির রেজাল্ট বের হওয়ার পর দেখা যায় সে দুই সাবজেক্টে ফেল করেছে। এটা মেনে নিতে না পারায় ওই দিন সন্ধ্যায় চৈতী তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন বাসায় কেউ ছিল না। ওর মা বাইরে ছিলেন। আমি ব্যবসার কাজে বাইরে থাকায় চৈতী এ আত্মহত্যার চেষ্টা চালায়। প্রথমে ওকে যশোর কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করি। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রোববার দুপুরে চৈতী মারা যায়।'
 
( লেখাটি পড়া হয়েছে ২ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin