মতামত :
¦
¦
নবীনগর উপজেলা আ'লীগের সম্মেলন হয়নি একযুগেওঅভ্যন্তরীণ কোন্দলব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও নবীনগর সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অভ্যন্তরীণ কোন্দলের কারণে একযুগেও হয়নি। আহ্বায়ক কমিটি দিয়ে উপজেলা আওয়ামী লীগের দায়সারা কার্যক্রম চলছে। দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য নেই। কয়েক মাস ধরে দফায় দফায় তারিখ ঘোষণা করেও দলীয় কোন্দলের কারণে সম্মেলন করা সম্ভব হয়নি।
২০০২ সালে নবীনগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি করা হয়। এরপর থেকেই দলের নেতৃত্ব নিয়ে গ্রুপিং শুরু হয়। আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি এবাদুল করিম বুলবুল এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ব্যবসায়ী ফয়জুর রহমান বাদল অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। বিগত সংসদ নির্বাচনে এ দুই নেতাই ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু মহাজোট থেকে জাসদের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট আয়কর আইনজীবী শাহ জিকরুল আহমেদ খোকনকে মনোনয়ন দেয়া হয়। নির্বাচনে শাহ জিকরুল আহমেদ খোকন বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের বিরোধ আরো চাঙ্গা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন (বাঞ্ছারামপুর) থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামের আশীর্বাদ নিয়ে নবীনগরে বুলবুল গ্রুপ ও মহাজোট নেতা শাহ জিকরুল আহমেদ খোকনের আশীর্বাদ নিয়ে বাদল গ্রুপ দলীয় রাজনীতি করছেন।
দলীয় নেতাকর্মীদের অভিযোগ, এবাদুল করিম বুলবুল ও ফয়জুর রহমান বাদলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে বেশ কয়েকবার তারিখ করেও সম্মেলন করা যায়নি। তাদের অভিযোগ, দুই নেতার বিরোধী অবস্থানের কারণে গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রায় সবকটি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক চেয়ারম্যান প্রার্থী থাকায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। দলীয় নেতাকর্মীরা জানান, জেলা আওয়ামী লীগ বারবার তাগিদে ২১টি ইউনিয়নের মধ্যে ১৬টি ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফয়জুর রহমান বাদল গ্রুপের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শিব শংকর দাস জানান, ৩ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রতিপক্ষ গ্রুপ তারিখ প্রত্যাখ্যান করায় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। অপরদিকে এবাদুল করিম বুলবুল গ্রুপের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বোরহান উদ্দিন নসু জানান, বেশ কয়েকটি ইউনিয়নে এখনো সম্মেলন হয়নি। এসব শেষ করেই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হবে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin