মতামত :
¦
¦
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা আসাদেরযাযাদি ডেস্ক 'সন্ত্রাসের' বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল_আসাদ। বৃহস্পতিবার তিউনিশিয়া থেকে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। সিরিয়ায় গত ২৬ মাস ধরে চলমান সঙ্কট সমাধানে রাজনৈতিক সমাধানের চেষ্টা চালাবেন বলেও এ সময় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এ খবর নিশ্চিত করে। তথ্যসূত্র : সিনহুয়া
তিউনিশিয়ার প্রতিনিধি দলকে আসাদ জানান, তার প্রশাসন 'সন্ত্রাসী' এবং এর মদদদানকারীদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় সংকল্প। তবে 'সন্ত্রাস' দমনের পাশাপাশি তার সরকার আলোচনার দরজাও খোলা রেখেছে। সিরিয়ার সেনাবাহিনী কৌশলগত কারণে দেশটির গুরুত্বপূর্ণ শহর কুসাইরে কয়েকদিনের টানা সংঘর্ষে শক্ত অবস্থান ধরে রাখার পর এ মন্তব্য করলেন প্রেসিডেন্ট আসাদ। এর আগে, সিরিয়ার সেনাবাহিনী এবং লড়াইরত বিদ্রোহী দুই পক্ষই জানায়, কুসাইরের নিয়ন্ত্রণ পরিবর্তনের মধ্যদিয়েই 'সিরীয় যুদ্ধের' মোড় ঘুরে যাবে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে গুরুত্বপূর্ণ এই শহরটির অবস্থান। শহরটিতে গত কয়েকদিন ধরে সিরীয় বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সংঘর্ষেই আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর অনুগত আন-নুসরা ফ্রন্টের শীর্ষস্থানীয় কমান্ডার আবু ওমর নিহত হয়।
এদিকে সিরিয়ার মধ্যাঞ্চলে বিদ্রোহীদের সরবরাহ পথ বিচ্ছিন্ন করার দাবি করেছে সেনাবাহিনী। ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদুল রহমান জানান, গত কয়েকদিনের তীব্র ও ধারাবাহিক আক্রমণের পর সিরীয় বাহিনী উত্তর কুসাইরের আল হামিদিয়েহ শহরের বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে এবং বিদ্রোহী দমনে আল হামিদিয়েহ শহরের নিকটবর্তী আরজউন শহরেও শক্তি বৃদ্ধি করছে। এ ছাড়া বিদ্রোহীদের কাছ থেকে আল দাবা'আ অঞ্চলের বিমান ঘাঁটি পুনরুদ্ধারের প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। রোববার ৪৬ দিনের অভিযানে কুসাইরের আশপাশের অঞ্চল নিয়ন্ত্রণের পর সেনাবাহিনী ওই শহরে প্রবেশ করে। তবে সেনাবাহিনীর সাফল্যে আসাদের অবস্থান শক্ত হওয়া সত্ত্বেও সিরিয়ার সরকারবিরোধী 'ন্যাশনাল কোয়ালিশন'র সাবেক প্রধান মোয়াজ আল খতিব বৃহস্পতিবার বিস্ময়কর মন্তব্য করেছেন। তিনি তার মন্তব্যে, আসাদকে ক্ষমতা ছাড়তে ২০ দিনের সময়সীমা বেঁধে দেন এবং প্রশাসনের ৫০০ সদস্যসহ সিরিয়ার বাইরে যে কোনো স্থানে রাজনৈতিক আশ্রয়ে যেতে আসাদকে পরামর্শ দেন।
এদিকে সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দিতে তাদের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। প্রসঙ্গত, রাশিয়া ও আমেরিকার প্রস্তাবিত ওই সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভায় হওয়ার কথা রয়েছে।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সজান্দার লুকাশেভিচ বলেন, 'আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার শর্তে দামেস্ক রাজি হয়েছে। সম্মেলনটি সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধান খুঁজে পেতে সিরীয়দের স্বার্থের আয়োজন করা হচ্ছে।' এদিকে লুকাশেভিচ আরো জানায়, ১৫ মে জাতিসংঘের সাধারণ পরিষদে বিরোধীদের প্রশংসা ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমালোচনা করে যে সমঝোতা প্রস্তাব গৃহীত হয়েছে, তা প্রত্যাখ্যান করা হয়েছে। ।
এর আগে গত বুধবার মস্কোয় আলোচনার পর সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বলেন, 'সরকার ও বিরোধী প্রতিনিধিদের একত্রিত করার উদ্দেশ্যে অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেয়া হবে কিনা, সে ব্যাপারে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে।'
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin