শনিবার, মে, ২৫, ২০১৩: জ্যৈষ্ঠ ১১, ১৪২০ বঙ্গাব্দ: ১৪ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪২ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
সিলেটে আরিফকে
বিএনপির সমর্থনসিলেট অফিস ![]() আরিফুল হক চৌধুরীসিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন পেয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাত ১২টার দিকে আরিফকে বিএনপি সমর্থিত প্রার্থী বলে ঘোষণা দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন বিএনপির চার প্রার্থী। বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, নাসিম হোসাইন, আবদুল কাইয়ূম জালালী পংকী ও অ্যাডভোকেট সামসুজ্জামান জামান কেউই কাউকে ছাড় দেননি। এমন পরিস্থিতিতে একক প্রার্থী ঠিক করতে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীও সিলেট এসে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর গত বৃহস্পতিবার প্রার্থীদের ঢাকায় তলব করা হয়। রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, শমসের মবিন চৌধুরী ও সাখাওয়াত হোসেন জীবন এই চার প্রার্থীর সঙ্গে বৈঠক করে আরিফুল হক চৌধুরীকে বিএনপির প্রার্থী করার সিদ্ধান্তের কথা জানান। পরে রাত ১১টার দিকে তারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে খালেদা জিয়া আরিফুল হককে দলীয় সমর্থন দিয়ে বাকি সবাইকে মনোনয়নপত্র প্রত্যাহার করে তার পক্ষে কাজ করার নির্দেশ দেন। প্রসঙ্গত, আগামী ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। বিএনপি সমর্থিত প্রার্থী ছাড়াও জামায়াতের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিমন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে
বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |