শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
শুভ বুদ্ধপূর্ণিমা
উদযাপিতযাযাদি রিপোর্ট ![]() বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার বাড্ডা বৌদ্ধবিহারে এক ভক্ত প্রার্থনায় মগ্ন _ফোকাস বাংলাবিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৌদ্ধ সম্প্রদায় বৃহস্পতিবার তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উদযাপন করেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে।বৌদ্ধ ধর্ম মতে এখন থেকে ২ হাজার ৫৫৬ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে রাজধানীতে বৃহস্পতিবার সকালে শান্তি শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা সভা, মহাসংঘদান, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটির দিন। এদিকে শুভ বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। এদিকে এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণীতে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দিবসটি উপলক্ষে বৌদ্ধ মহাবিহারে জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। বৌদ্ধ বিহার সূত্র জানায়, সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর বুুদ্ধ পূজা, মহাসংঘদানসহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি পালিত হয়। এছাড়াও জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ-কৃষ্টি প্রচার সংঘসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে। এসব সংগঠনের উদ্যোগে রাজধানীর শাহবাগ, সবুজবাগ, মেরুল বাড্ডায় শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অপরদিকে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |