মতামত :
¦
¦
সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে প্রযুক্তি বসাচ্ছে সরকারযাযাদি রিপোর্ট বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় যাতে আপত্তিকর বিষয়গুলো দেখা না যায়, তা নিশ্চিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে সরকার।
রোববার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দাবি করেন, এই প্রযুক্তি চালুর পর ফেসবুকের আপত্তিকর বিষয় বাদ দেয়া সহজ হবে। ফলে এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার প্রয়োজন হবে না।
রামুকা-ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি সম্প্রতি আদালতে দেয়া তাদের প্রতিবেদনে ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ওপর নিয়ন্ত্রণ চালানোর সুপারিশ করে। এরপর এই সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন তথ্যমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে আপত্তিকর বিষয়গুলো আটকানোর প্রযুক্তিগত কাজ শুরু হওয়ার পর বাংলাদেশে বন্ধ রাখা ইউটিউব খুলে দেয়া হবে বলে তিনি জানান।
ইসলাম ও হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করে নির্মিত একটি চলচ্চিত্রের ভিডিও ফুটেজ সরিয়ে নিতে চিঠি দেয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ইউটিউবে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin