মতামত :
¦
¦
হেফাজতের ৩ নেতা ৪ দিন করে রিমান্ডেযাযাদি রিপোর্ট মতিঝিলের সহিংসতায় হেফাজতে ইসলামের গ্রেপ্তার হওয়া তিন কেন্দ্রীয় নেতার ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকাল সাড়ে ৩টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসান উল্লাহ'র আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
দু'টি মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। রোববার সন্ধ্যায় কিাফরুল এলাকা থেকে গোয়েন্দারা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- লালবাগ শাহী মসজিদের খতিব ও মিরপুর ১৩ নাম্বারের জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ এমরান মাজহারী, একই মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান ও মিরপুর ১৪ নাম্বারের জামিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার।
এর মধ্যে আবুল বাশার কাফরুল থানা হেফাজতে ইসলামের আহ্বায়ক ও মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক।
উল্লেখ্য, গত ৫ মে সংঘটিত সহিংসতার ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া দু'টি মামলায় (১১ ও ১৩নং মামলা) তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর মধ্যে একটি মামলা পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) হত্যার অভিযোগে দায়ের করা হয়।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin