মতামত :
¦
¦
৭৬ লাখ মানুষ গত বছর শরণার্থী হয়েছে : জাতিসংঘযাযাদি ডেস্ক জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বে ৭৬ লাখ মানুষ শরণার্থী হয়েছে। ১৯৯৪ সালের পর এটাই সর্বোচ্চ সংখ্যা।
বুধবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ইউএনএইচসিআরের নিজস্ব তথ্য এবং বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি সংস্থা থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ইউএনএইচসিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ৭৬ লাখ শরণার্থী সৃষ্টির অর্থ হলো ওই সময়ে প্রতি ৪ দশমিক ১ সেকেন্ডে একজন করে মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বে শরণার্থীর সংখ্যা এতটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে চলতি বছরের শেষনাগাদ আরো ২০ লাখ মানুষ সিরিয়া থেকে পালাতে বাধ্য হবে।
প্রতিবেদনে আরো বলা হয়, শরণার্থীদের এই সংখ্যার ৫৫ শতাংশ এসেছে পাঁচটি দেশ থেকে। দেশগুলো হলো আফগানিস্তান, সোমালিয়া, ইরাক, সুদান ও সিরিয়া।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin