মতামত :
¦
¦
বাণিজ্যিক এলাকায় সমাবেশ নিষিদ্ধের সুপারিশযাযাদি রিপোর্ট সমাবেশ করার অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনার মধ্যেই রাজধানীর মতিঝিলসহ দেশের সব বাণিজ্যিক এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ৪৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম সাংবাদিকদের জানান, বাণিজ্যিক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
কমিটির যুক্তি, মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় হওয়ায় সেখানে এ ধরনের সমাবেশ নিরাপদ নয়। বিএনপি-জামায়াতের প্ররোচনায় হেফাজতে ইসলাম গত ৫ মে রাজধানীর মতিঝিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। জাতীয়
মসজিদ বায়তুল মোকাররমসহ পল্টন এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন দেয়। তারা স্বর্ণের দোকানে আগুন দিয়েছে, কোরআন-হাদিস পুড়িয়েছে। তাদের কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আবুল কাসেম জানান, হেফাজতে ইসলামকে সরকার সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দিলেও বিএনপি-জামায়াতের প্ররোচনায় হেফাজতকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে।
শেষ পর্যন্ত গভীর রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাঁড়াশি অভিযান চালিয়ে হেফাজতকর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেয়।
এর আগে ৪ মে একই স্থানে সমাবেশ করে বিএনপি।
গত রোববার চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের জানান, যারা সমাবেশের অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেয়, জনসাধারণের ওপর অত্যাচার করে, সভা-সমাবেশের নামে গাড়ি ভাংচুর করে, দোকানপাটে আগুন দেয়, তাদের বা কোনো দলকে এক মাস সমাবেশ করতে দেয়া হবে না।
পরে রাতে মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, কোনো দলের কর্মসূচিতে জানমালের ক্ষতি বা নাশকতার আশঙ্কা থাকলে তাদের সমাবেশ করার অনুমতি দেবে না সরকার। তবে 'সাধারণ' সভা-সমাবেশে সরকারের আপত্তি নেই।
মন্ত্রীর ওই বক্তব্য এবং সরকারি সিদ্ধান্তে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রকাশ্যে মুখ না খুললেও এর সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতারাও।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সভা-সমাবেশ বন্ধ করে রাজনৈতিক সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন না।
নাম প্রকাশ না করার শর্তে সম্পাদকম-লীর একজন সদস্য জানান, 'এটা তো অটোক্র্যাটিক সিদ্ধান্ত হয়ে গেল। এটা তো আমাদের জন্যও ভালো হবে না।'
মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারের এই সিদ্ধান্তকে 'অবিবেচনাপ্রসূত' বলে মন্তব্য করেন।
তিনি বলেন, মাথাব্যথার জন্য আপনি কি মাথা কেটে ফেলবেন? কারা সমস্যা সৃষ্টি করতে পারে, তারা তো চিহ্নিত। তাদের ধরুক।
এবিএম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্য তহুরা আলী, টিপু মুনশী, রুমানা মাহমুদ, এম আবদুল লতিফ ও শেখ আফিল উদ্দিন অংশ নেন।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin