মতামত :
¦
¦
বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মৃত্যুযাযাদি রিপোর্ট বৃহস্পতিবার টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বংশাল এলাকায়। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান দু'জন -যাযাদিজলাবদ্ধ রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার নর্থসাউথ রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সারারাত বৃষ্টি এবং দুর্বল ড্রেনেজ সিস্টেমের কারণে বৃহস্পতিবার সকালে নর্থসাউথ রোডের আল-আরাফাহ ব্যাংকের সামনের রাস্তায় হাঁটু সমান পানি জমে যায়। এ সময় পাশের বিদ্যুতের পোল থেকে একটি তার ছিঁড়ে রাস্তায় পড়লে ওই স্থানের পানিও বিদ্যুতায়িত হয়।
সকাল সাড়ে ৯টার দিকে দুই পথচারী আওলাদ (৩৫) ও শাহীন (৩২) সেখানে পেঁৗছা মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৎক্ষণিকভাবে তারা মারা যান।
স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা ছিল না। মূলত কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুদ্দুস ফকির জানান, স্থানীয়রা ওই দুইজনকে উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুইজনের লাশই বর্তমানে ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত দুইজনই বংশাল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে। এর মধ্যে আওলাদের বাড়ি বংশালে এবং শাহীনের বাড়ি পার্শ্ববর্তী মালিটোলায়।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin