বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
অবশেষে মাঠে
গড়াচ্ছে প্রিমিয়ার লিগমঙ্গলবার বিকালে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি ১ জুলাই লিগ শুরুর ঘোষণা দেন।ক্রীড়া প্রতিবেদক ![]() ঢাকা প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের সমর্থন নিয়ে লিগ শুরুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার বিকালে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি ১ জুলাই লিগ শুরুর ঘোষণা দেন।ক্রিকেট বোর্ডের এ ঘোষণায় অনিশ্চয়তা কেটে গেল বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে। মঙ্গলবার এ সম্পর্কে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'ক্লাবগুলোর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ক্রিকেটের স্বার্থে সবাই লিগ খেলার ব্যাপারে সম্মতিও দিয়েছেন। সবদিক বিবেচনা করে ২০ জুন ক্রিকেটারদের দল বদল (নিলাম) ও ১ জুলাই লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছি আমরা।' লিগ নিয়ে আপাতত ক্রিকেটারদের সঙ্গে আলোচনারও কোনো প্রয়োজন মনে করছেন না সভাপতি। তিনি বলেন, 'গতকাল (২০ মে) মুশফিকুর রহিমের সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে জানিয়েছে নিলাম নিয়ে কিছু ক্রিকেটারের অপত্তি থাকলেও, লিগ খেলতে আগ্রহী সবাই। সবদিক বিবেচনা করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যাতে ক্লাব-ক্রিকেটার কোনোপক্ষই ক্ষতিগ্রস্ত না হয়।' এর আগে এ বছরের মার্চে দল বদলের উইন্ডো ঠিক করা হলেও ক্লাবগুলোর চাপের মুখে পিছিয়ে যেতে বাধ্য হয় বোর্ড। এ সময় কয়েকটি ক্লাবের পক্ষ থেকে বোর্ডকে দেয়া এক চিঠিতে 'ক্রিকেটারদের অতিরিক্ত পারিশ্রমিক' চাওয়ার বিষয়টি সামনে আনা হয়। এরপর ক্লাবগুলোর সঙ্গে মঙ্গলবার তৃতীয় দফার আলোচনায় জট খুলে ঢাকা ক্রিকেট লিগের। গতকাল এ প্রসঙ্গে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ চৌধুরী নিকু বলেন, 'বৃষ্টির মৌসুমে লিগ শুরু হওয়ায় আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। তবে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ বিবেচনা করে লিগ খেলার ব্যাপারে সম্মত হয়েছি।' মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা হবে কি-না, তা এখনো নিশ্চিত নয়। বৃষ্টির মৌসুম। নির্ধারিত দিনের খেলা নিয়ে সংশয় থাকছেই। ঢাকায় অন্যান্য মাঠে ম্যাচ আয়োজন অনিশ্চিত। তাই ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপর হরতাল-অবরোধের মতো রাজনৈতিক বাধাও আসতে পারে। এমন হাজারো সমস্যার মধ্যেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ২০ জুন দল বদল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান একে দল বদল বলতে রাজি নন। আবার নিলামও বলা যাচ্ছে না। কারণ দল বদলের সময় খেলোয়াড়দের এবং ক্লাবের কোনো ক্ষমতা থাকবে না। ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে। এরপর লটারির মাধ্যমে ১২ ক্লাব নিজের পছন্দমতো খেলোয়াড় বেছে নিতে পারবে। সেক্ষেত্রে লটারির মাধ্যমে যে ক্লাব প্রথম হবে, তারা একজন ক্ষমতা অনুযায়ী প্রথম ক্রিকেটার বেছে নেবেন। এভাবে সিরিয়াল দিয়ে বাকি ক্লাবগুলো একজন করে খেলোয়াড় বাছাই করার সুযোগ পাবে। একেকজন করে ক্রিকেটার নিয়ে ক্লাবগুলো তাদের কোটা পূরণ করবে। ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের দাম ঠিক করে দেবে বিসিবি। সর্বোচ্চ এ-প্লাস ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা। এরপর ১ জুলাই পর্দা উঠবে বহু কাঙ্ক্ষিত ঢাকা লিগ। আগের দিন ক্রিকেটাররা নিলাম নিয়মের বিরোধিতা করে আলোচনায় বসেন। নিজেদের মতামত বিসিবি সভাপতির কাছে জানান জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এই নিয়মে সব ক্রিকেটারকে লিগে বাধ্যতামূলক খেলতে হবে। এরমধ্যে পাঁচজন ক্রিকেটার ইনজুরিতে আছেন। তাদের বেলায় বিসিবির ফিজিওর সিদ্ধান্তে লিগে খেলতে পারবেন। আবার তারা নিজেরাও লিগে খেলবে কি-না, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। ইনজুরিতে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, জহুরুল ইসলাম, আবুল হাসান, নাজমুল হাসান ও তাসকিন আহমেদ। এছাড়া তামিম ইকবাল বিয়ের কারণে নাও খেলতে পারেন। সাকিব আল হাসান ইংল্যান্ডে ফ্রেন্ডস টি২০ টুর্নামেন্ট খেলবেন। তাই তাদের খেলা নিয়ে অনিশ্চিত। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |