মতামত :
¦
¦
রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি আসছেনযাযাদি ডেস্ক ওয়েন্ডি আর শেরম্যানযুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শেরম্যান বাংলাদেশ সফরে আসছেন। ২৬ মে তিনি ঢাকায় পেঁৗছবেন এবং ২৮ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। দ্বিতীয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি সংলাপ কর্মসূচিতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। মার্কিন পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
ঢাকায় অবস্থানকালে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি শেরম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি সংলাপ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৃহত্তর পরিসরে আলোচনার একটি ফোরাম। এখানে উন্নয়ন, নাগরিক সমাজ, সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সহিংসতা, উগ্রবাদ, বিজ্ঞান-প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার বিষয় নিয়ে আলোচনা হবে।
এর বাইরে ওয়েন্ডি আর শেরম্যান শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে তৈরি পোশাকশিল্পের পরিবেশ এবং রানা প্লাজার ধসপরবর্তী বিপর্যয় নিয়ে গোলটেবিল বৈঠক করবেন।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin