মতামত :
¦
¦
হজের নামে আদম পাচার ৩০ লাইসেন্স বাতিলযাযাদি রিপোর্ট হজে লোক পাঠানোর নামে মানব পাচারের অভিযোগে ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ৩ বছরে ৩০টি বেসরকারি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
মঙ্গলবার জাতীয় সংসদের টেবিলে উপস্থাপিত মমতাজ বেগমের লিখিত প্রশ্নোত্তরে ধর্ম প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গত বছরের হজে অনিয়মের অভিযোগে সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার ৯৫টি বাংলাদেশি হজ এজেন্সিকে কালোতালিকাভুক্ত করে। এই সরকারের আমলে বিদ্যমান লাইসেন্সের প্রায় দ্বিগুণ ৯০১টি নতুন হজ লাইসেন্স দেয়া হয়।
বিকালে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী অধিবেশন শুরু করলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সংরক্ষিত আসনের সরকারদলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, মানব পাচারের অভিযোগে ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ৩০টি এজেন্সির হজ লাইসেন্স বাতিল করাসহ পৃথক অংকের অর্থদ- এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৮৩ এবং মানব পাচার আইনে এজেন্সির সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin