মঙ্গলবার, জুন, ১৮, ২০১৩: আষাড় ০৪, ১৪২০ বঙ্গাব্দ: ৮ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
মুকসুদপুরে ১৮ প্রাথমিক
বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণঅধিক ঝুঁকিপূর্ণ ৭টি ভবন সিলগালামুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় প্রশাসন ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এবং ৭টি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করেছে।মুকসুদপুরে ১২৮টি সরকারি এবং ৬১টি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মোট ১৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত পাঠদান চলেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, উপজেলার ১৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে দক্ষিণ গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভা-ারিয়া রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়, ইন্দুহাটি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়, ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দখলুয়ার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বেদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকমাঝিগাতী রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লওখ-া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লখ-া জিরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য। উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া জানান, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলার ৭টি প্রাথমিক বিদ্যালয় ভবন সিলগালা করা হয়েছে। সেগুলো হলো বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তপারকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশারবাগ বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান জানান, ইতোমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার জন্যে নির্দেশ দেয়া হয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |