মতামত :
¦
¦
লাদেন অভিযানে ব্যবহৃত ছুরি নিলামে বিক্রিযাযাদি ডেস্ক চরমপন্থী জঙ্গি সংগঠন আল_কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন হত্যা অভিযানে আমেরিকান নেভি সিল বাহিনীর ব্যবহৃত একটি পকেট ছুরি নিলামে বিক্রি হয়েছে। ৩৫ হাজার ৪০০ ডলারে বিক্রীত ছুরিটির অর্থ অভিযানে অংশ নেয়া সাবেক নেভি সিল কর্মকর্তা ব্রেট শ্যাডলের পরিবারকে দেয়া হবে। তথ্যসূত্র : ফক্স নিউজ, ডেইলি মেইল
বলা হয়, ২০১১ সালের ২ মে মধ্যরাতের ঠিক পরে ২৩ সদস্য বিশিষ্ট আমেরিকান নেভির এলিট ফোর্স দল 'সিল_৬'র অভিযানে নিহত হন বিন লাদেন। এতে তার দুই দেহরক্ষী, এক ছেলে ও এক দেহরক্ষীর স্ত্রীও নিহত হন। আমেরিকার দাবি অনুযায়ী, পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে ওই সময় আত্মগোপন করে ছিলেন বিন লাদেন।
অভিযানে অংশ নেয়া নেভি সিল বাহিনীর অন্যতম সদস্য ছিলেন_ ম্যাট বিসোনেট। তার সহযোগী ছিলেন ব্রেট শ্যাডল। উল্লেখ্য, ব্রেট শ্যাডল চলতি বছরের মার্চে আমেরিকার এরাইজোনায় একটি প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় মারা যান। ব্রেট শ্যাডল এবং ম্যাট বিসোনেট ভালো বন্ধু ছিলেন। বিসোনেটকে ২০০৩ সালে ছুরিটি সরবরাহ করে বিখ্যাত ছুরি তৈরিকারক প্রতিষ্ঠান 'ইমারসন নাইভস'। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এটিই সেই ছুরি, যা তারা বিসোনেটকে সরবরাহ করেছিলেন এবং এর সত্যতা প্রমাণে তারা ক্রয়কারীকে 'লেটার অব অথেন্টিসিটি' দেবেন।
লাদেন অভিযান ছাড়াও আরো বেশ কয়েকটি অভিযানেও বিসোনেট ওই ছুরিটি ব্যবহার করেন। ম্যাট বিসোনেট লাদেন হত্যা অভিযানের পর 'মার্ক টোয়েন' ছদ্মনামে 'নো ইজি ডে : দ্য ফার্স্টহ্যান্ড অ্যাকাউন্ট অব দ্য মিশন দ্যাট কিলড ওসামা বিন লাদেন' নামে একটি বইও প্রকাশ করেন। তার প্রকৃত পরিচয় প্রকাশিত হয় গত বছরের আগস্ট মাসে।
সম্প্রতি বিসোনেট ওয়াশিংটন ভিত্তিক অনলাইন বাজার 'কমব্যাট ফ্লিপ-ফ্লপস' এ ছুরিটি নিলামে তোলে। ২০১০ সালে চালু হওয়া প্রতিষ্ঠানটির ভবিষ্যতে আফগানিস্তানে ব্যবসা সম্প্রসারণ করার পরিকল্পনা আছে। মোনটানার ২ জন আর্মি রেঞ্জার ও একজন সঙ্গীতশিল্পী প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ওয়াশিংটনের ইসাকুয়াহতে তারা জুতা প্রস্তুত করে থাকে। নিলামে তোলার কিছুক্ষণের মধ্যেই ছুরিটি এক ব্যক্তি ৩৫ হাজার ৪০০ ডলারে কিনে নেয়। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ছুরি ছাড়াও ওই নিলামে আরো কয়েকটি বিশেষ অপারেশনের সরঞ্জাম বিক্রি করে প্রায় ৭৫ হাজার আমেরিকান ডলার সংগ্রহ করা হয়। নিলাম আয়োজনে সহায়তাকারী সাবেক আর্মি রেঞ্জার সদস্য ম্যাথিউ গ্রিফিন জানান, ছুরি থেকে পাওয়া ৩৫ হাজার ডলার ব্রেট শ্যাডেলের পরিবারকে দেয়া হবে।
এ ব্যাপারে বিসোনেট জানান, 'কমব্যাট ফ্লিপ-ফ্লপসের মালিক আমার বন্ধু। তিনি যখন আমাকে ছুরিটি নিলামে তুলতে বললেন, আমি সানন্দে রাজি হয়ে গেলাম। কারণ ছুরিটি থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ শ্যাডলের পরিবারকে দেয়া হবে। আমি যে কোনোভাবে ওই পরিবারটিকে সাহায্য করতে চাচ্ছিলাম।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin