বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
অতিরিক্ত সচিব
পদে রদবদলযাযাদি রিপোর্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. রিয়াজ আহমেদকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার করা হয়েছে। পাশাপাশি সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার বেগম দিলরুবাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদশে এ রদবদল করা হয়।পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আজিজুর রহমানকে পরিসংখ্যান ও তথ্য বিভাগের অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য্যকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এসএম শওকত আলীকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমাকে ওই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. লাল হোসেনকে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |