মতামত :
¦
¦
ব্যর্থদের কথা কেন শুনব : প্রধানমন্ত্রীযাযাদি রিপোর্ট অতীতের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গণতন্ত্র অব্যাহত রাখার স্বার্থে তিনি আর 'ওই পথে' হাঁটবেন না।
১৯৭৫ এর পর 'সুশীলদের' সমর্থনে যেভাবে বারবার সামরিক স্বৈরশাসকরা গণতন্ত্র ছিনিয়ে নিয়েছে, এখনো তেমন আভাস দেখা যাচ্ছে বলে সবাইকে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'যারা একটি

সামান্য নির্বাচন করতে পারে না- তাদের কথা কেনো শুনব?... তাদের কথা শুনলে গণতন্ত্র শক্তিশালী হবে না। দেশ এগিয়ে যাবে না।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
গণতন্ত্রকে জনগণের অধিকার অভিহিত করে শেখ হাসিনা বলেন, ৭৫ এর পর এই সুযোগ ও অধিকার মিলিটারি ডিকটেটররা বারবার ছিনিয়ে নিয়েছে। কিছু শিক্ষিত জ্ঞানীগুণী ও সুশীলরা তাদের সমর্থন দিয়েছে। এখনো দেশে সে ধরনের ভাব পরিলক্ষিত হচ্ছে ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করায় বর্তমান সরকারের অধীনেই আগামী সাধারণ নির্বাচন হবে। বিরোধী দল বিএনপি এর বিরোধিতায় বলে আসছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে তারা নির্বাচনে যাবে না।
নির্বাচন সামনে রেখে দেশে রাজনৈতিক সিহিংসতার আশঙ্কায় দেশের ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদের পক্ষ থেকেও প্রধান দুই রাজনৈতিক জোটের সংলাপের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভাও মানতে রাজি। তবে বিএনপি বলছে, নির্দলীয় সরকারের দাবি পূরণ না হলে তারা সংলাপেও রাজি নয়।
তিন মাসের মেয়াদে এসে দুই বছর থাকা বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বর্তমান সরকারের প্রথম দুই বছরের তুলনা করার আহ্বান জানিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, 'আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি। তখন কোনো রাজনীতি ছিল না।'
'কেন তারা ব্যর্থ হয়েছে? তারা জনগণকে কী দিতে পেরেছিল?', প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
সরকার পরিচালনায় রাজনীতিবিদদের থাকার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'গণতন্ত্রকে কীভাবে অব্যাহত রাখতে হয়- তা আমরা জানি আমরা দেশে শান্তি চাই। সংঘাত চাই না।'
'অসাংবিধানিক সরকারের সময়ে' বাংলাদেশ কোনো কিছু অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin