মতামত :
¦
¦
ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্লাসে ফিরছে জাবি শিক্ষক সমিতিজাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষক সমিতি ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে। তবে ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা। বুধবার শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত জানান সমিতির নেতারা।
জানা যায়, গত ২০ এপ্রিল অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় ১-২ আগস্ট সন্ত্রাসী কর্মকা-ের বিচার না হওয়া, ১ ফেব্রুয়ারির ঘটনায় ভিসির অনাকাঙ্ক্ষিত মন্তব্য, শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া এবং ভিসি কর্তৃক মৌখিক বহিষ্কারাদেশ বাস্তবায়ন না করায় ভিসির পদত্যাগসহ বিচারের দাবিতে ২৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়।
গত ১৮ জুন গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পর গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরা ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এজন্য শিক্ষকরা আজ থেকে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন।
পরবর্তীতে এই ভিসির সভাপতিত্বে অনুষ্ঠিত যে কোনো সিনেট ও সিন্ডিকেট প্রতিহত করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ক্লাস-পরীক্ষা চালিয়ে নেবেন বলে জানান শিক্ষকরা।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, অধ্যাপক আনোয়ার হোসেন ভিসি হিসেবে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। সুতরাং তার অধীনে কোনো কর্মকা- চলতে পারে না। অবরোধ কর্মসূচির মাধ্যমে বর্তমান ভিসির সব প্রশাসনিক কাজ প্রতিরোধ করার ঘোষণা দেন তিনি।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin