বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
চাষাঢ়া আ'লীগ অফিসে বোমা হামলাবিচারিক কার্যক্রম
এক যুগ পর শুরুনারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার এক যুগ পর এর বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। ওই ঘটনায় করা একটি মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ার পর মঙ্গলবার বিচারক বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন। ৩ জুলাই জজকোর্টে মামলার বিচারিক কার্যক্রমের প্রথম শুনানি হবে।মামলার বাদী ও নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা জানান, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে একটি এবং ২০ জন নিহত হওয়ার ঘটনায় অপর একটি হত্যা মামলা করা হয়। এ ঘটনার এক যুগ পর ২ মে মামলা দুটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ৬ জনকে অভিযুক্ত এবং ৩১ জনকে অব্যাহতি প্রদান করে আদালতে চার্জশিট প্রদান করে। মঙ্গলবার আদালতে দুটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এরমধ্যে বিস্ফোরক আইনে করা মামলার চার্জশিট আদালত গ্রহণ করে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে নথিপত্র জজকোর্টে পাঠানোর আদেশ দেন। এ আদেশের ফলে মামলাটির বিচারকাজ শুরু হবে। ৩ জুলাই জজকোর্টে মামলার শুনানি হবে। এছাড়া ২৫ আগস্ট ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হবে। চার্জশিটে অভিযুক্ত ৬ জন হলেন- নারায়ণগঞ্জে ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ছোট ভাই শাহাদাতউল্লাহ জুয়েল, হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, জঙ্গী নেতা ওবায়দুল্লাহ রহমান, তার সহোদর ও ভারতের দিলি্ল কারাগারে আটক আনিসুল মোরসালিন, মুহিবুল মুত্তাকিন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। মামলায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি, মুক্তিযোদ্ধা কামাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোজেলসহ ৩১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার আদালতে শুনানির সময় অব্যাহতিপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |